বাজে কথা নয়, মধ্যমগ্রাম থেকে সত্য কথা জানালেন মমতা

মধ্যমগ্রাম থেকে ফের একবার সিএএ নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন কেউ কেউ।

মধ্যমগ্রাম থেকে ফের একবার সিএএ নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন কেউ কেউ। মমতা বলেন, এনআরসি নিয়ে প্রথম আন্দোলন শুরু হয়েছিল বাংলা থেকে। আর সেই আন্দোলন তিনিই শুরু করেছিলেন।

'জমির দলিল করে দিয়েছি'

'জমির দলিল করে দিয়েছি'

মুখ্যমন্ত্রী এদিন বলেন, রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের জায়গায় থাকা ৯৪ টি কলোনিকে স্বীকৃতি দিয়েছে। দেওয়া হয়েছে পাট্টা। তাঁর অভিযোগ উদ্বাস্তুদের নিয়ে ভুল বোঝানো হচ্ছে।

'উদ্বাস্তুদের নাগরিকত্ব দিয়েছি'

'উদ্বাস্তুদের নাগরিকত্ব দিয়েছি'

মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, তারাই উদ্বাস্তুদের নাগরিকত্ব দিয়েছেন। তিনি বলেন, সব দেশেই নাগরিকত্ব দেওয়ার একটা সিস্টেম আছে। কিন্তু মুখ্যমন্ত্রীর অভিযোগ, নতুন নাগরিকত্ব আইনে ৫ বছরের জন্য বিদেশি করে দেওয়া হবে। ফলে সব কিছু হারাবেনে তাঁরা।

'মতুয়াদের নিয়ে মিথ্যা কথা'

'মতুয়াদের নিয়ে মিথ্যা কথা'

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন মতুয়াদের নিয়ে মিথ্যা কথা বলা হচ্ছে। মঞ্চে উপস্থিত প্রাক্তন তঋণমূল সাংসদ মমতাবালা ঠাকুরকে উদ্দেশ্য করে তিনি বলেন, তুমি কত সালে এদেশে এসেছ। উত্তর আসে ১৯৬৪। তারপর থেকে তুমিও তো কতবার ভোট দিয়েছো। তাহলে কীভাবে বলা হচ্ছে মতুয়াদের নাগরিক করা হবে।

বাজে কথা নয়, সত্য কথা

বাজে কথা নয়, সত্য কথা

মধ্যমগ্রামের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বছর দুয়েক আগে লন্ডন যাওয়ার আগে তাঁর কাছে তাঁর মায়ের জন্ম তারিখ জানতে চাওয়া হয়েছিল। তিনি বলে দিয়েছিলেন, তিনি মায়ের জন্ম তারিখ দিতে পারবেন না। তিনি কোনও দিন সেকথা মায়ের কাছে জিজ্ঞাসা করেননি বলেও জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+