ভয়ে বাড়ির পিছনে তিন মাস লুকিয়ে ছিলেন, ফের দিলীপদের আক্রমণ শানালেন মমতা

ভয়ে বাড়ির পিছনে তিন মাস লুকিয়ে ছিলেন, ফের দিলীপদের আক্রমণ শানালেন মমতা

করোনা সংক্রমণ আর আম্ফানে বিধ্বস্ত বাংলা। প্রতিমুহূর্তে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে রাজ্য। আর বিজেপি সেই কঠিন পরিস্থিতি নিয়ে রাজনীতি করে চলেছে। রাজ্য বিজেপির বঙ্গ ব্রিগেডের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, তিনমাস করোনা ভয়ে বাড়ি থেকে বেরোয়নি তাঁরা। মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বাড়ির পিছনের ভিডিও কর্নারে লুিকয়ে ছিল।

বিজেপিকে আক্রমণ মমতার

বিজেপিকে আক্রমণ মমতার

রাজ্যের কঠিন পরিস্থিতিতেও বিজেপি রাজনীতি করে চলেছে এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হরিশ চ্যাটার্জি পার্কে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সবুজায়ন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। সখানেই সাংবাদিকদের মমতা বলেন, ভয়ে তিন মাস বাড়ির বাইরে বের হননি তাঁরা। মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বাড়ির পিছনের ভিডিও কর্নারে লুকিয়ে ছিলেন। বাংলার মুখ্যমন্ত্রীকে ক্ষমতাচ্যূত করে আমাদের ক্ষমতায় নিয়ে আসুন বলে প্রচার চালাচ্ছে বিজেপি। মানুষের পাশে না দাঁড়িয়ে রাজনীতি করছেন তাঁরা। অভিযোগ করেছেন মমতা।

রাজ্যের কঠিন পরিস্থিতিতে রাজনীতি

রাজ্যের কঠিন পরিস্থিতিতে রাজনীতি

রাজ্যের কঠিন পরিস্থিতিতে কেবল রাজনীতি করেছেন বিজেপি নেতারা। মানুষের পাশে না দাঁড়িয়ে কবল রাজ্য সরকারের সমালোচনা করে রাজনীতি করেছে। প্রসঙ্গত উল্লেখ্য র আগে রাজ্যে আম্ফান পরবর্তী পরিস্থিিততে বিরোধীদের রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পরিযায়ী শ্রমিক ফেরানো নিয়ে অসন্তোষ

পরিযায়ী শ্রমিক ফেরানো নিয়ে অসন্তোষ

রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নির্মম ভাবে ফেরানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। অপরিকল্পিতভাবে পরিযায়ী শ্রমিকদেরা পাঠানোয় পরিস্থিতি জটিল হচ্ছে বলে অভিযোগ করেছেন তিিন। এর আগে মমতা অভিযোগ করেছিলেন পরিযায়ী শ্রমিকদের ঠাসাঠাসি করে পাঠানো হচ্ছে ট্রেনে। জল-খাবার পর্যন্ত দেওয়া হচ্ছে না। যার জেরে মারা যাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা।

লড়াই করছে সরকার

লড়াই করছে সরকার

রাজ্যের কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও এক তারিখে বেতব পাচ্ছেন কর্মীরা। অথচ তিন মাস রাজ্যের কোনও আয় হয়নি। কেন্দ্র সরকার কিন্তু সাংসদদের ৩০ শতাংশ বেতন কেটে নিয়েছে। সাংসদ তহবিলের টাকা বন্ধ করে দিয়েছে। এমনও অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+