নির্বাচনকে মাথায় রেখে পূর্ব মেদিনীপুরে কী বলতে চলেছেন মুখ্যমন্ত্রী
অগাস্টে হলদিয়া ও পাঁশকুড়া পুরসভার নির্বাচনের আগেই সোমবারে পূর্ব মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী। নন্দকুমার এবং দিঘায় জনসভা ছাড়াও দিঘায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা
সোমবার তিনদিনের সফরে পূর্ব মেদিনীপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বিকেল ৪ টে নাগাদ নন্দকুমারে জনসভা। সভা শেষে তিনি চলে যাবেন দিঘায়।
১১ জুলাই দিঘায় জনসভা করবেন মুখ্যমন্ত্রী। ১২ জুলাই দিঘায় পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ১৩ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা রয়েছে।

মুখ্যমন্ত্রীর এই জেলা সফরকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। সভাগুলি থেকে মুখ্যমন্ত্রী নয়া প্রকল্পের কথা ঘোষাণা করতে পারেন বলে আশা জেলাবাসীর।

অগাস্টে হলদিয়া ও পাঁশকুড়া পুরসভার নির্বাচন। তার আগে সোমবারের নন্দকুমার এবং মঙ্গলবার দিঘায় জনসভার আয়োজন যথেষ্ট তাৎপর্য পূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
মুখ্যমন্ত্রীর সভা ঘিরে নন্দকুমারে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। রবিবার বিকেলে নন্দকুমারে মুখ্য়মন্ত্রীর সভাস্থলের নিরাপত্তা খতিয়ে দেখেন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ, এসপি অলোক রাজোরিয়াসহ পুলিশের পদস্থ আধিকারিকরা।












Click it and Unblock the Notifications