জুনিয়ররা কথাই শুনছে না! সিনিয়র চিকিৎসকদের খোলা চিঠি লিখে কাজে ফেরার আহ্বান মুখ্যমন্ত্রীর

এনআরএস কাণ্ডের জেরে রাজ্যের সমস্ত হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছেন। জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

এনআরএস কাণ্ডের জেরে রাজ্যের সমস্ত হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছেন। আউটডোরে জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। দূর-দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ এসে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে। এই অবস্থায় এদিন সকালে এসএসকেএম হাসপাতাল এগিয়ে জুনিয়র চিকিৎসকদের কার্যত হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জুনিয়ররা কথা শুনছে না! সিনিয়র চিকিৎসকদের খোলা চিঠি মুখ্যমন্ত্রীর

অবিলম্বে কাজে ফিরতে হবে। আর তা না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনটাই জানান তিনি। যদি এই হুমকির পর বরফ গলেনি। উল্টে জুনিয়র চিকিৎসকরা আরও এককাট্টা হয়ে গিয়েছেন। এবং তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী আলোচনা না করে যে ভাবে হুমকি দিলেন তাতে এখন তিনি প্রকাশ্যে ক্ষমা না চাইলে তারা এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন।

এই অবস্থায় উপায় না দেখে মুখ্যমন্ত্রী রাজ্যের সিনিয়র চিকিৎসকদের খোলা চিঠি লিখলেন। সেই চিঠিতে তিনি সিনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, দূর-দূরান্তের জেলা থেকে বহু মুমূর্ষু রোগী হাসপাতালে চিকিৎসার জন্য আসছে। এই অবস্থায় মানবিকতার খাতিরে তাঁরা যেন সেই রোগীদের পাশে গিয়ে দাঁড়ান, তাদের চিকিৎসা করেন।

এমনটা করলে তিনি বাধিত হবেন বলেও চিঠিতে লিখেছেন মুখ্যমন্ত্রী। যদিও এখনও পর্যন্ত সিনিয়র চিকিৎসকদের এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তারাও জানিয়েছেন, অনেকদিন ধরে চলতে থাকায় সমস্যা এখন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। কেউ ইচ্ছে করে এমন ঘটনা ঘটাতে চায়নি। তবে যা পরিস্থিতি তাতে রাজ্য সরকার সঠিকভাবে ব্যবস্থা না নিলে আগামিদিনে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+