Mamata Banerjee: আম্বেদকরকে অসম্মান করেছেন শাহ! রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের ডাক মমতার

Mamata Banerjee: সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ড. বিআর আম্বেদকরকে অসম্মান করেছেন বলে অভিযোগ বিরোধীদের। যা নিয়ে তোলপাড় দেশের রাজনীতি।

শাহের পাল্টা দাবি, তাঁর বক্তব্যের একাংশ দেখিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে। পুরো বক্তব্য শুনলেই গোটা বিষয়টি স্পষ্ট হবে যে কোনওরকম অসম্মান করা হয়নি।

Mamata Banerjee

এই চাপানউতোরে দিল্লির রাজনীতি সরগরম। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সাংসদ, বিধায়করা অমিত শাহ তথা বিজেপির কড়া নিন্দা করেছেন। বিরোধীরা দাবি করছেন, শাহকে এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। কেউ আবার এক ধাপ এগিয়ে বলছেন, অমিত শাহকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই ইস্যুতে প্রতিবাদ মিছিলের ডাক দিলেন রাজ্যজুড়ে। আজ ফেসবুকে মমতা লিখেছেন, আমাদের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের অপমান মানছি না, মানব না! এই জাতিবিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার।

মমতা লেখেন, সংবিধান-বিরোধী বিজেপি বারংবার এই মহান দেশের গণতন্ত্রের উপর আঘাত হেনেই চলেছে। যত দিন যাচ্ছে, তত তাদের দলিত-বিরোধী মুখোশ উন্মোচিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের মর্যাদাকে লঙ্ঘন করেছেন।

মমতার কথায়, আমাদের সংবিধানের জনক, বাবাসাহেব ড. বি.আর. আম্বেদকর এবং সংবিধানের খসড়া কমিটির বাকি সকল বরণীয় এবং স্মরণীয় ব্যক্তিদের প্রতি বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন অমিত শাহ।
এটি কেবলমাত্র বাবাসাহেবের অপমান নয়, এটি আমাদের সংবিধানের মেরুদণ্ডের উপর একটি আঘাত এবং আমাদের দলিত ও আদিবাসী ভাইবোনদের প্রতি বিশ্বাসঘাতকতা।

এরপরই মমতা লিখেছেন, বাবাসাহেব আম্বেদকরের প্রতি অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অপমানের বিরুদ্ধে সরব হতে, আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত, রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভাতে এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে। আসুন, আমরা সকলে গণতন্ত্র রক্ষার্থে এই মিছিলে সামিল হই। এই ঘৃণ্য, স্বৈরাচারী বিজেপির সকল চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই, আসুন আমরা বাবাসাহেবের উত্তরাধিকার এবং আমাদের সংবিধানের মূল্যবোধ রক্ষা করার জন্য একত্রিত হই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+