জিএসটি ইস্যুতে মুখ্যমন্ত্রী নোংরা রাজনীতি করছেন, সোজাসাপটা আক্রমণ সুকান্তর
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সোজসাপ্টা আক্রমণ করলেন সুকান্ত মজুমদার। জিএসটি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করলেন সুকান্ত মজুমদার। রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে ফের কটাক্ষ করলেন তিনি৷ পাশাপাশি কয়লা পাচার, শ্যুটআউটের ঘটনাতেও নিশানা করলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি।
শুক্রবার সকালে বাগডোগরা বিমান বন্দরে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আসেন। নেমেই একাধিক ইস্যুতে কটাক্ষ করেন তিনি। রেশন দুনীতিতে ইডির হাতে গ্রেফতার দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি। তাই নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। সেই বিষয়ে কড়া মন্তব্য করলেন সুকান্ত মজুমদার।

রেশন দুর্নীতির ঘটনা বিরাট বড় চক্র। এতে অনেকেই জড়িত। জ্যোতিপ্রিয় মল্লিকের পুরো টিম জড়িয়ে আছে। আরও অনেকের নাম সামনে আসবে। শিলিগুড়ির এক চালকল মালিকও যুক্ত রয়েছেন। সোজাসাপটা বললেন সুকান্ত মজুমদার।
আসানসোলে শ্যুটআউটের ঘটনা সামনে এসেছে। এক ধরনের শিল্প হচ্ছে। বাংলার যা পরিস্থিতি যেখানে সেখানে শ্যুটআউট হচ্ছে। কলকাতাতেও এই ঘটনা আগে দেখা গিয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় এই ঘটনা আরও তৃণমূল জমানায় দেখা যাবে। সেই কথা মনে করছেন বিজেপির রাজ্য সভাপতি।
বীরভূমে কয়লা পাচার ঘটনা নিয়েও তৃণমূলকে কটাক্ষ করেছেন তিনি। তৃণমূল পয়সা ছাড়া থাকতে পারে না। তাই গরু ও কয়লা পাচার। শিলিগুড়িতে ডেপুটি মেয়রের দেড় হাজার কোটি টাকার সম্পত্তি কীভাবে হয় প্রশ্ন তুলেছেন তিনি। জনগনের টাকা, লুটের টাকা এটা, কটাক্ষ সুকান্তের।
অন্য দিকে, জমি দখল নিয়েও মন্তব্য করেছেন সুকান্ত। শিলিগুড়ির পর মাটিগাড়ায় রামকৃষ্ণ মিশনের জমি দখল নতুন নয়। মুখ্যমন্ত্রী কটাক্ষ করছেন। তৃণমূল নেতারা তো দখল করবে। শিলিগুড়িতে জমি মানে হিরের টুকরো। জানান সুকান্ত মজুমদার।
বিমা ক্ষেত্রে জিএসটি তুলে দেওয়া নয়। মুখ্যমন্ত্রীর ক্ষোভ, নোংরা রাজনীতির পরিচয়। জিএসটি থেকে টাকাতেই রাজ্যের লাভ হয়। জিএসটি বাড়ার ফলে রাজ্য সরকার টেনেটুনে চলছে বলে কটাক্ষ করেন তিনি।












Click it and Unblock the Notifications