মুখ্যমন্ত্রী তাড়াননি, আমিও ছাড়িনি! সমবায় সপ্তাহ উদযাপনের মঞ্চ থেকে বার্তা শুভেন্দুর
মুখ্যমন্ত্রী তাড়াননি, আমিও ছাড়িনি! সমবায় সপ্তাহ উদযাপনের মঞ্চ থেকে বার্তা শুভেন্দুর
গত সপ্তাহের রামনগরের সভা থেকে শুভেন্দু অধিকারী (subhendu adhikari) বলেছিলেন তাঁর কাছে পদ কিছু নয়। আর এদিন রামনগরে সমবায় সপ্তাহ পালনের মঞ্চ থেকে তিনি বললেন মুখ্যমন্ত্রী তাঁকে তাড়িয়ে দেননি। তিনিই ছেড়ে চলে যাননি।

৫ লক্ষ পরিবারের সঙ্গে সম্পর্ক
সমবায়ের মাধ্যে প্রায় ৫ লক্ষ পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। এদিন রামনগরে সমবায় সপ্তাহ পালনের মঞ্চ থেকে এই বার্তাই দিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পূর্ব, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি জেলার মানুষের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর।

এশিয়ার মুক্তিসূর্যকে প্রণাম
এদিন মঞ্চে ওঠার আগে এশিয়ার মুক্তি সূর্য তথা ভারতরত্ন তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। মঞ্চে তিনি এই কথা উল্লেখ করে বলেন, সেই সময় অনেকেই ছবি তুলছিলেন। অনেকেই তখন ভাবলেন, তিনি(শুভেন্দু ) দল পরিবর্তন করছেন। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, সমবায়ের মঞ্চ থেকে তিনি কোনও রাজনৈতিক কথা বলবেন না।

একটিদলের প্রাথমিক সদস্য, মন্ত্রিসভারও সদস্য তিনি
শুভেন্দু অধিকারী এদিনের সমবায় সপ্তাহ পালনের মঞ্চ থেকে বলেন, তিনি এখনও একটি দলের প্রাথমিক সদস্য। তবে তিনি তৃণমূলের নাম উল্লেখ করেননি। শুভেন্দু অধিকারী বলেন, তিনি এখনও মন্ত্রিসভার সদস্য। মুখ্যমন্ত্রী তাঁকে যেমন তাড়াননি, ঠিক তেমনই তিনিও ছেড়ে যাননি। তিনি আরও বলেন, রাজনৈতিক কথা মন্ত্রিসভায় বলা যায় না।

বহুদলীয় গণতন্ত্রে মতবিরোধ হয়
শুভেন্দু অধিকারী এদিন বলেন, বহুদলীয় গণতন্ত্রে মতবিরোধ হয়। বিভেদ থেকে বিচ্ছেদও হয়। নিয়ন্ত্রকরা যতক্ষণ পর্যন্ত না তাড়ায় ততক্ষণ পর্যন্ত যে তিনি কোনও কথা বলবেন না, তাও স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী।

যেসব পদে রয়েছেন, না নির্বাচিত
এদিন শুভেন্দু অধিকারী বলেন. তিনি যেসব পদে রয়েছেন, সবই নির্বাচিত। কো্নওটাই মনোনিত নয়। প্রসঙ্গত তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে বার্তা দেওয়া হয়েছে, দুটি দফতরের মন্ত্রী তিনি। হলদিয়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান হওয়ার পাশাপাশি তিনি এইচআরবিসির চেয়ারম্যানও বটে। পরিবারের দুজন সাংসদ। একভাই পুরসভার চেয়ারম্যান। তবে তিনি এবং পরিবারের সদস্যরা যেসব পদে রয়েছেন, তার সবই নির্বাচিত। কোনওটাই যে মনোনীত নয়, তা এদিন বোঝাতে চেয়েছেন শুভেন্দু অধিকারী।

শুক্রবার ব্যস্ত থাকবেন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে
শুভেন্দু অধিকারী এদিন জানিয়েছেন, কালীপুজোর উদ্বোধনে তিনি যেমন ব্যস্ত ছিলেন। এবার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনেও ব্যস্ত থাকবেন। সেই পুজোর উদ্ধোধন শুরু হবে নিজের জেলা পূর্ব মেদিনীপুর থেকে। আর তা চলবে পুরুলিয়া পর্যন্ত, জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications