সপ্তাহান্তে মেঘলা আকাশ! শীত আসবে কবে, জানান দিল আবহাওয়া দফতর

সকালের দিকে শীতের আমেজ থাকলেও, শীতের জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

সকালের দিকে শীতের আমেজ থাকলেও, শীতের জন্য বঙ্গবাসীকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আন্দামান সাগরের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে সপ্তাহান্তে মেঘলা আকাশ থাকবে। এই মেঘলা আকাশ কেটে যাওরা পরেই শীত পড়তে পারে বলে মনে করছেন আবহবিদরা।

আন্দামান সাগরে নিম্নচাপ

আন্দামান সাগরে নিম্নচাপ

আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আন্দামান সাগরের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে। যার প্রভাব পড়বে অন্ধ্র এবং ওড়িশা উপকূলে। আর পশ্চিমবঙ্গের উপকূল অংশে আকবে মেঘলা আকাশ। সপ্তাহের শেষে এই আবহাওয়াই হতে যাচ্ছে। তবে উপকূলের অংশে সেরকম বৃষ্টির কোনও পূর্বাভাস আপাতত নেই।

শীতে বাধা নিম্নচাপ

শীতে বাধা নিম্নচাপ

আবহাওয়া দফতর জানাচ্ছে, এই নিম্নচাপই রাজ্যে শীতের প্রবেশে বাধা তৈরি করেছে। কোনও কোনও জায়গায় ভোরের দিকে কুয়াশাও দেখা যাচ্ছে।

মেঘ কাটলেই আকাশ পরিষ্কার

মেঘ কাটলেই আকাশ পরিষ্কার

আবহাওয়া দফতর জানাচ্ছে এই মেঘ কাটলেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। উত্তর-পশ্চিম বাতাস বইতে শুরু করবে। এই হাওয়ার হাত ধরেই আসবে শীত।

উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া

উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফ থেকে এও জানানো হয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার। থাকবে শুষ্ক আবহাওয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+