সকাল থেকেই মেঘলা আকাশ! ভরা ভাদ্রে স্বস্তি দিয়ে বৃষ্টির পূর্বাভাস বঙ্গে

আজ শনিবার থেকেই কিছুটা আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিয়েছিল আলিপুর হাওয়া অফিস। সেই মতো সকাল থেকেই মেঘলা আকাশ। শহর এবং শহরতলীতে মেঘলা আকাশ। গত কয়েকদিন যেমন রোদের তেজ থাকলেও আজ শনিবার সকাল থেকেই তা নেই। মাঝে মধ্যে ঠান্ডা হ

আজ শনিবার থেকেই কিছুটা আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিয়েছিল আলিপুর হাওয়া অফিস। সেই মতো সকাল থেকেই মেঘলা আকাশ। শহর এবং শহরতলীতে মেঘলা আকাশ। গত কয়েকদিন যেমন রোদের তেজ থাকলেও আজ শনিবার সকাল থেকেই তা নেই। মাঝে মধ্যে ঠান্ডা হাওয়াও দিচ্ছে।

এমনকি পরিবেশে আদ্রতার পরিমাণও কিছুটা কমেছে। সব মিলিয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে জন মানসে। এক নজরে দেখে নেওয়া যাক আজ শনিবার কেমন থাকবে আবহাওয়া?

বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

শুরু থেকে খেলা দেখাতে শুরু করেছিল ভাদ্র! একেবারে সকাল থেকে প্রবল গরমে পুড়তে হচ্ছিল মানুষকে। এর সঙ্গে আদ্রতার পরিমাণ বেশি থাকায় পরিবেশে একটা অস্বস্তি বজায় ছিল। এমনকি রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষের গলদঘর্ম অবস্থা হচ্ছিল সাধারণ মানুষের। এই অবস্থায় সপ্তাহ শেষে স্বস্তির খবর। সকাল থেকে মেঘলা আকাশ সঙ্গে স্বস্তির হাওয়া। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলা, সংলগ্ন জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মেঘলা আকাশ কলকাতাতেও

মেঘলা আকাশ কলকাতাতেও

সকাল থেকে মেঘলা আকাশ শহর এবং শহরতলিতেও। আগামী ২৪ ঘন্টায় কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। পুজোর হাতে আর বাকি মাত্র কয়েকটা দিন। ইতিমধ্যে মার্কেটিংয়ে নেমে পড়েছে আম বাঙালি । এই অবস্থায় শনি এবং রবিবার দুদিনই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে স্বস্তির খবর খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফলে সঙ্গে ছাতা রাখলেই বেশ কিছুটা সমস্যার সমাধান হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আদ্রতার পরিমাণ কিছুটা হলেও এদিন সকাল থেকে কম। নেই রোদের তেজও। ফলে কিছুটা আরামেই পুজোর বাজার ছাড়তে পারবে আম বাঙালি।

ফের ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরে

ফের ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরে

গত মাসখানেক আগেই ব্যাপক ভারী বৃষ্টি হয় উত্তরবং জুড়ে। ফের একবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। শনিবার থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরের একাধিক জেলাতে হতে পারে বলে খবর। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এছাড়াও উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি জেলার জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি পার্বত্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+