বঙ্গোপসাগরের ওপর বিপরীত ঘূর্ণাবর্তের জের, ভোর থেকেই ঝিরঝিরে বৃষ্টি, আর কী বলছে হাওয়া অফিস

বঙ্গোপসাগরের ওপর বিপরীত ঘূর্ণাবর্তের জের। শুক্রবার ভোর থেকেই কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়লে গুমোট গরমের আশঙ্কা। জানিয়েছে আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরের ওপর বিপরীত ঘূর্ণাবর্তের জের। শুক্রবার ভোর থেকেই কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়লে গুমোট গরমের আশঙ্কা। জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

বঙ্গোপসাগরের ওপর বিপরীত ঘূর্ণাবর্তের জের, ভোর থেকেই ঝিরঝিরে বৃষ্টি

সকাল থেকেই কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় ঝিরঝিরে বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের ওপর বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বাতাসে জলীয় বাষ্প ঢুকছে। ফলে একদিকে যেমন মেঘলা আকাশ রয়েছে, ঠিক তেমনই ঝিরঝিরে বৃষ্টিও হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার দিনভর আকাশ মেঘলা থাকবে। বেলার দিকে বৃষ্টি না হলেও, গুমোট গরম হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে বর্জ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে।

কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বুধবার সন্ধের পর থেকে প্রচুর জলীয় বাষ্প কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে ঢুকেছে। সেইজন্য বৃহস্পতিবার ভোরে তা ঘনীভূত হয়ে কুয়াশা তৈরি করে।

এদিকে ভোরের দিকে তাপমাত্রা কম থাকলেও, বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রা।

একনজরে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের শুক্রবারের সর্বনিম্ন এবং বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা

  • আসানসোল ২০.৫ ৩৩.৬
  • বহরমপুর ২১.২(১) ৩৫(১)
  • বাঁকুড়া ১৯.৩ ৩৫.৭
  • বর্ধমান ১৮.৮ ৩৬.৮
  • কোচবিহার ১৭(১) ৩০.৬(১)
  • দার্জিলিং ১৪.২(-১)
  • ডায়মন্ডহারবার ২৩.৩(১) ৩৪.৪(২)
  • দিঘা ২৪(২) ৩২(২)
  • জলপাইগুড়ি ১৮.৭(২) ৩০.৮(১)
  • কলকাতা ২৫.৬(৩) ৩৪.৮(১)
  • কৃষ্ণনগর ১৭.৮ ৩৫(২)
  • মালদহ ২১.৩(২) ৩৩.২
  • শ্রীনিকেতন ১৯.৮(১) ৩৫.৬(৩)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+