মেঘলা আকাশে বৃষ্টির আশঙ্কা,বর্ষা বিদায়ের পথে দক্ষিণবঙ্গ!

কলকাতার আকাশে এখনও ঘন মেঘের চাদর। শনিবারও শহর জুড়ে মেঘলা আবহাওয়া বজায় থাকবে, তবে মাঝে মধ্যে নামতে পারে হালকা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ছে, দক্ষিণবঙ্গের বহু জেলাতেই এখনও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তবে, বৃষ্টির সঙ্গেই বইতে পারে দমকা হাওয়া ঘণ্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত বেগে। একারণেই হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এসব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

শুক্রবার বিকেল থেকেই কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে প্রবল বর্ষণ ও তীব্র বাজ পড়ে আকাশ বিদীর্ণ হয়ে উঠেছিল। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে তৈরি এই দুর্যোগ কিছুটা প্রশমিত হলেও পুরোপুরি বিদায় নিতে এখনও কিছুটা সময় লাগবে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তারপর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। মঙ্গলবার থেকে রাজ্যের বেশিরভাগ জায়গায় শুষ্ক আবহাওয়া ফিরবে, আর সেখান থেকেই কার্যত বর্ষার বিদায় শুরু হবে।

উত্তরবঙ্গেও তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে আবহাওয়া হবে অনেকটাই স্বস্তিদায়ক, পরিষ্কার আকাশ ও মনোরম সকাল নিয়ে।

আজ কলকাতায় সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে,রবিবারও প্রায় একই থাকবে, সর্বোচ্চ ৩২ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। তবে
সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবারের পর থেকে বৃষ্টি থেমে আকাশে রোদের দেখা মিলবে। বুধবার ও বৃহস্পতিবার তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে, অর্থাৎ শরতের হালকা ছোঁয়া মিলবে কলকাতার আবহাওয়ায়।

সব মিলিয়ে মোটের উপর বলা যায়, সপ্তাহের শেষের দিকে মেঘলা আমেজে ভিজবে শহর, কিন্তু আগামী সপ্তাহে ধীরে ধীরে রোদে উজ্জ্বল হবে আকাশ, কার্যত বিদায় নিতে পারে বর্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+