শরতের আকাশে মেঘের আনাগোনা, কোথাও দু-এক পশলা বৃষ্টিও! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল থেকে আকাশ পরিষ্কার। তবে ভোরের দিকে কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত মহালয়া অর্থাৎ রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল থেকে আকাশ পরিষ্কার। তবে ভোরের দিকে কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত মহালয়া অর্থাৎ রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

কেমন থাকতে চলেছে উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৪ সেপ্টেম্বর শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সব কটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কেমন থাকতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৪ সেপ্টেম্বর শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথা কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতায় মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ।

নিম্নচাপ অনেক দূরে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি
ইতি মধ্যে দেশের উত্তর-পশ্চিম অংশ বিশেষ করে রাজস্থান থেকে এবারের মতো মৌসুমী বায়ু বিদায় নিতে শুরু করেছে। তবে এখনও একটি নিম্নচাপ উত্তর-পূর্ব মধ্যপ্রদেশের ওপরে অবস্থান করছে। সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। অন্যদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে একটি অক্ষরেখা উত্তর ওড়িশা, উত্তর ছত্তিশগড়ের ওপর দিয়ে উত্তর পঞ্জাব পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়া দফতরের তরফে আপাতত ওড়িশা, তেলেঙ্গানা, বিদর্ভ, ছত্তিমশগড়, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একই পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরাখণ্ড, পশ্চিম উত্তর প্রদেশ , হরিয়ানা, চণ্ডীগড়, পূর্ব রাজস্থান, পূর্ব উত্তর প্রদেশ এবং দিল্লির কোনও কোনও জায়গায়। এছাড়াও উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৬.২)
বহরমপুর (২৫.৬)
বাঁকুড়া (২৫.১)
বর্ধমান (২২.৪)
কোচবিহার (২৬.৪)
দার্জিলিং (১৬.৬)
দিঘা (২৬)
কলকাতা (২৬.৮)
দমদম (২৬)
কৃষ্ণনগর (২৬.২)
মালদহ (২৬.৫)
মেদিনীপুর (২৬.৫)
শিলিগুড়ি (২৮.২)
শ্রীনিকেতন (২৬.১)












Click it and Unblock the Notifications