বরাত জোরে বাঁচল নয়াদিল্লি-হাওড়া দুরন্ত এক্সপ্রেস

রেল সূত্রের খবর, ভোররাতে দুরন্ত এক্সপ্রেস যখন প্রচণ্ড গতিতে বরাকর নদের ব্রিজ পেরিয়ে যাচ্ছিল, তখন প্রচণ্ড শব্দে দু'টি কামরার মাঝে থাকা এয়ার প্রেশার পাইপ খুলে যায়। এই অবস্থায় দু'টি কামরায় ধাক্কা লেগে বড় বিপর্যয় ঘটা স্বাভাবিক ছিল। যাই হোক, তা হয়নি।
এয়ার প্রেশার পাইপ খুলে যাওয়ার বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন চালক। বরাকর স্টেশনে গাড়িটি দাঁড়িয়ে পড়ে। ছুটে আসেন ইঞ্জিনিয়াররা। শুরু হয় মেরামতির কাজ। তার পর ট্রেনটি হাওড়ার উদ্দেশে রওনা হয়। কী কারণে এই ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে রেল।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে ১২৩০১ হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের জেনারেটর কামরায় আগুন লেগে গিয়েছিল। ধোঁয়ায় ধোঁয়া হয়ে যায় হাওড়া স্টেশন। দমকলের তিনটি ইঞ্জিন এসে এই আগুন আয়ত্তে আনে।












Click it and Unblock the Notifications