কোভিড ১৯ বা লকডাউন নিয়ে আপনার বাচ্চারা কী ভাবছে? মেল বা ফেসবুকের মাধ্যমে জানান আমাদের
করোনা ভাইরাসের প্রকোপে দেশজুড়ে লকডাউন পরিস্থিতি এর জেরে ওয়ার্ক ফ্রম হোম। সারাদিন আপনার বাচ্চারা আপনাকে দেখতে পাচ্ছে বাড়িতেই। এই পরিস্থিতিতে লকডাউন নিয়ে কী ভাবছে আপনার সন্তান? কতটাই বা খুশি আপনাদের কাছে পেয়ে? করোনা ভআইরাস সমপর্কে কী ভাবছে সে, বিশ্বজুড়ে এই মহামারী প্রভাবে কতটা চিন্তিত হয়েছে সে?

করোনার কারণে গোটা ভারতে লকডাউন চলছে। করোনা ভাইরাস থেকে বাঁচতে দেশবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একমাত্র দূরত্ব বজায় রাখলেই আমরা এই মহামারীর হাত থেকে বাঁচতে পারব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এই পরিস্থিতিতে বাড়িতে থাকা শিশুদের শরীর ও মন সুস্থ রাখা অভিভাবকদের কাছে একটি বড় চ্যালেঞ্জ। আপনারা বাড়িতে বসে কী ভাবে আপনার আধরের সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছেন, কী ভাবে তাদের লকডাউন সম্পর্কে অবগত করছেন?
এই লকডাউন নিয়ে কী বলছে আপনার ছোট্ট শিশু? আপনারা সকলে আপনাদের অভিজ্ঞতা, শিশুদের অভিজ্ঞতা জানিয়ে লিখতে পারেন আমাদের। তাতে আপনার শিশুর কোনও চিঠিও থাকতে পারে, বা কোনও আঁকা ছবি।
আপনারা আপনাদের ছবি সমেত আমাদের ইমেল করুন - photo.oneindia@gmail.com এই ঠিকানায়।
অথবা আমাদের ফেসবুক পেজে (@oneindiabengali)-র ইনবক্সেও ছবি পাঠাতে পারেন।
ছবির সঙ্গে অবশ্যই #IndiaUnderLockDown এবং #CreativeKids হ্যাসট্যাগ দুটি ব্যবহার করবেন।












Click it and Unblock the Notifications