Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রহস্য নিখোঁজ দশম শ্রেণির পড়ুয়া, রাতে দাদার ফোনে প্রাণনাশের হুমকি এসএমএস

পড়তে যাচ্ছি বলে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল দশম শ্রেণির পড়ুয়া। রাতে ছাত্রের দাদা মোবাইলে এল হুমকি এসএমএস— পুলিশকে জানালে খুন করে দেওয়া হবে ওই ছাত্রকে।

দক্ষিণ ২৪ পরগনা, ৮ ফেব্রুয়ারি : পড়তে যাচ্ছি বলে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল দশম শ্রেণির পড়ুয়া। রাতে ছাত্রের দাদা মোবাইলে এল হুমকি এসএমএস- পুলিশকে জানালে খুন করে দেওয়া হবে ওই ছাত্রকে। নিখোঁজ ছাত্রের নাম বৈদিক মাল। তারপর দু'দিন কেটে গেলেও কোনও খোঁজ নেই বৈদিকের। আশঙ্কার দিন কাটছে মাল পরিবারে।

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর বনহুগলির ঘটনা। বুধবার সকালে পড়তে যাবে ঘর একে বেরিয়ে গিয়েছিল বৈদিক। রাত গড়িয়ে গেলেও ফিরে আসেনি। সন্ধ্যায় একটা ফোন এসেছিল। ফোন করে সে জানিয়েছিল, একটু পরেই ফিরছি। কিন্তু তারপরও ফেরেনি সে। রাত ১টা ৫৬ মিনিটে বৈদিকের দাদার ফোনে আসে একটা এসএমএস। এসএমএস জানানো হয়, পুলিশকে জানালে খুন করে দেওয়া হবে বৈদিককে।

রহস্য নিখোঁজ দশম শ্রেণির পড়ুয়া, রাতে দাদার ফোনে প্রাণনাশের হুমকি এসএমএস

তবে এই অপহরণের ঘটনায় কোনও মুক্তিপণ চাওয়া হয়নি। পুরো ঘটনাটাই রহস্যাবৃত। কারা অপহরণ করল, কী মোটিভ- কিছুই বুঝে উঠে পারছেন না বাড়ির লোকজন। পুলিশকে সম্যক বিষয়টি জানানো হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্তও শুরু করেছে। তবে তিন রাত কেটে গেলেও কোনও হদিশ মেলেনি ছাত্রের। প্রতি মুহূর্তে আতঙ্কে দিন কাটছে বৈদিকের পরিজনদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+