কালীপুজোর রাতে সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, উত্তাল ডায়মন্ড হারবার, দেখুন ভিডিও

গলার কাছে ছুরি ঠেকিয়ে বছর বারোর নাবালিকাকে গণধর্ষণ করল তিন যুবক। এই ঘটনায় এখন উত্তেজনা ছড়িয়েছে ডায়মন্ড হারবারে।

ফাঁকা বাড়ি পেয়ে বারো বছরের সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ঘটনাটি কালীপুজোর রাতে ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের দোগিরা গ্রামে। মেন রাস্তা লাগোয়া বাড়িতে একাই ছিল এই ছাত্রী। বছর খানেক আগে বাবা মারা যায়। মা পরিচারিকার কাজ করেই সংসার চালান।

কালীপুজোর রাতে সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, উত্তাল ডায়মন্ড হারবার, দেখুন ভিডিও

জানা গিয়েছে, কালীপুজোর রাতে সপ্তম শ্রেণির পড়ুয়া এই মেয়েটি একাই ছিল। কাজের বাড়িতে পুজোর কাজ থাকায় রাতে বাড়ি ফিরতে পারেননি মা। সপ্তম শ্রেণির ছাত্রীর অভিযোগ, রাতে বেড়ার দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে এলাকারই তিন যুবক। এরপর গলায় ছুরি ঠেকিয়ে তাকে রাতভর গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। আতঙ্কে ওই ছাত্রী প্রথমে চিৎকারও করতে পারেনি।

কালীপুজোর রাতে সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, উত্তাল ডায়মন্ড হারবার, দেখুন ভিডিও

অত্যাচারের মাত্রা কমতেই ওই ছাত্রী চিৎকার করে ওঠে। বাড়ির পাশেই ছাত্রীটির মামা-র বাড়ি। তারাও চিৎকার শুনে ছুটে আসে। কিন্তু, ততক্ষণে পরিস্থিতি বেগতিক দেখে মোটরবাইকে চড়ে অভিযুক্তরা পালিয়ে যায়। শনিবার সকালেই নির্যাতিতা ছাত্রীটিকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশে অভিযোগও দায়ের করে ওই ছাত্রী এবং তার মা।

কালীপুজোর রাতে সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, উত্তাল ডায়মন্ড হারবার, দেখুন ভিডিও

অভিযুক্তদের সে চেনে বলেও পুলিশকে জানায়। এরপরই রবিবার রাতে পুলিশ দোগিরা গ্রামে অভিযান চালিয়ে তিন অভিযুক্তদের মধ্যে এক জনের দাদা এবং অন্যজনের বাবা-কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জানা গিয়েছে তিন অভিযুক্ত এলাকায় ছোটখাটো অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে চুরি ও ছিনতাই-এরও অভিযোগ আছে। তিন জনের নামও জানা গিয়েছে। এরা হল শেখ আমিন, রশিদ নস্কর ও সেলিম নস্কর। তিন জনের খোঁজেই তল্লাশি চলছে। নির্যাতিতা ছাত্রীর বয়ান নথিবদ্ধ করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+