হাত চিরে যতকাণ্ড গড়বেতার ছাত্রর, ব্লু হোয়েল না প্রেমকাণ্ড খতিয়ে দেখছে পুলিশ
ব্লু-হোয়েল-এর খপ্পরে নাকি, কোনও বান্ধবীকে দেখানোর চেষ্টা। তা নিয়েই তদন্ত করছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। ব্লেড দিয়ে হাতে এফ ৫৭ লেখা দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন।
ব্লু-হোয়েল-এর খপ্পরে নাকি, কোনও বান্ধবীকে দেখানোর চেষ্টা। তা নিয়েই তদন্ত করছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। ব্লেড দিয়ে হাতে এফ ৫৭ লেখা দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। ঘটনার জেরে গড়বেতা থানার ক্ষিরিয়া গ্রামের রৌণক সিংহ এবং তার বাবাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বান্ধবীকে কিছু করে দেখাতেই হাতে ব্লেড দিয়ে লেখে রৌণক।

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার ক্ষিরিয়া গ্রামের রৌণক সিংহ গড়বেতা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান নিয়ে একাদশ শ্রেণীতে পড়ে৷ পড়াশোনায় খুব মেধাবী রৌণক৷ পরিবারের দাবি, গত কয়েকদিন ধরে রৌণকের আচরণে একটু অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। রৌণক জানিয়েছে, গত শুক্রবার তার মোবাইলে একটি লিঙ্ক ম্যাসেজ আসে৷ এবং তাতে ক্লিক করাতেই ব্লু হোয়েল গেমটি ডাউনলোড হয়ে যায়। এরপরেই গেমটি খেলতে শুরু করে রৌণক। হাত কেটে এফ ৫৭ ও লিখে পেলে রৌণক। পরে আত্মীয়দের সন্দেহ হওয়ায় মোবাইল থেকে গেমটি ডিলিট করে দেওয়া হয়, বলে দাবি পরিবারের।

খবর পেয়েই তদন্ত শুরু করে পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে খবর, ডিএসপি পদ-মর্যাদার এক পুলিশ অফিসার তদন্ত করছেন। রৌণক ও তাঁর বাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বিষয়টি নিয়ে এক বান্ধবীর সঙ্গে কথা হয়েছিল ওই ছাত্রের। এফ ৫৭ লিখে সেই বান্ধবীকে ছবি পাঠায় সে। এর পরেই বিষয়টি সামনে আসে। এখনও পর্যন্ত পুলিশের দাবি, বান্ধবীকে দেখাতেই ওই ছাত্র হাতে এফ ৫৭ লিখেছিল।












Click it and Unblock the Notifications