নবম শ্রেণীর ছাত্রকে কুপিয়ে খুন করল সহপাঠী, ত্রিকোণ প্রেমের জের বলছে পুলিশ

নবম শ্রেণীর ছাত্রকে কুপিয়ে খুন করল সহপাঠী, ত্রিকোণ প্রেমের জের বলছে পুলিশ
কলকাতা, ৪ অগস্ট : ত্রিকোণ প্রেমের জেরে সহপাঠীর হাতে খুন নবম শ্রেণীর এক ছাত্র। উত্তর ২৪ পরগনার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে একজন নয়, এই ঘটনায় জড়িত রয়েছে সাত থেকে আট জন। এরা প্রত্যেকেই পড়ুয়া।

এই ঘটনাটি উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় ঘটেছে। শনিবার রাত থেকে নিখোঁজ থাকার পর রবিবার সকালে ওি ছাত্রর দেহ উদ্ধার করে পুলিশ। ছাত্রের পরিবারের তরফে জানানো হয়েছে, শনিবার রাতে মোবাইলের টাকা দেওয়ার নাম করে মৃত ছাত্রেরই এক সহপাঠী তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিন্তু সারারাত ছেলে বাড়ি না ফেরায় পুলিশের নিখোঁজ ডায়েরি করে ছাত্রের পরিবার। এর পরেই ছাত্রের খোঁজ শুরু করে পুলিশ। রবিবার সকালে বাড়ির কাছাকাছি একটা ঝোপের ভিতর থেকে ওই ছাত্রর দেহ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান ঠান্ডা মাথায় পরিকল্পনা করেই খুন করা হয়েথে নবম শ্রেণীর ওই ছাত্রকে। ছাত্রের পরিবারের অভিযোগ ছাত্রের ৭-৮ সহপাঠী মিলেই এই খুন করেছে। মূল অভিযুক্ত সহপাঠী ছাড়াও আরও ৬-৭ জন এই খুনের ঘটনায় জড়িত বলে অনুমান পুলিশেরও। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ছাত্রকে দা দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় মৃত ছাত্রের ৬ সহপাঠীকে গ্রেফতারও করেছে পুলিশ।

অভিযুক্ত সহপাঠী মোবাইল কিনেছিল মৃত ছাত্রের কাছ থেকে। তার টাকা দেওয়ার জন্য ওই ছাত্রকে ডেকে নিয়ে যাওয়া হলেও পুলিশের অনুমান, ত্রিকোণ প্রেমের জেরেই ওই ছাত্রকে খুন করা হয়েছে। মোবাইল কেনার ষড়য়ন্ত্রেরই অংশ। ত্রিকোণ প্রেম ছাড়া অন্য কোনও ঘটনা রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+