তৃণমূল-বিজেপি সংঘর্ষে ভোট মিটতেই উত্তপ্ত চোপড়া, গুলিবিদ্ধ কিশোর
ভোটপরবর্তী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল চোপড়া। দ্বিতীয় দফা ভোটের দিন সকাল থেকেই হিংসার জেরে উত্তেজনা ছড়ায় এই এলাকায়।
ভোটপরবর্তী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল চোপড়া। দ্বিতীয় দফা ভোটের দিন সকাল থেকেই হিংসার জেরে উত্তেজনা ছড়ায় এই এলাকায়। এরপর ভোট মিটতেই ফের সন্ত্রস্ত এলাকাবাসী। এদিন সকালেই তৃণমূল-বিজেপি সংঘর্ষের মধ্যে পড়ে গিয়ে গুলিবিদ্ধ হয় সপ্তম শ্রেণির ছাত্র মহম্মদ আব্দুল।

শুক্রবার সকাল হতেই চোপড়ার মকদুমি এলাকায় উত্তেজনা ছড়ায়। বিজেপি-তৃণমূল সংঘর্ষের জেরে চলতে থাকে গুলি। দুই পক্ষের হিংসার মধ্যে পড়ে যায় কিশোর আব্দুল। তার পায়ে গুলি লাগে। সঙ্গে সঙ্গেই তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি আব্দুলের পায়ের এফোঁড় ওফোঁড় হয়ে বেরিয়ে যায় বলে খবর।
তৃণমূলের তরফে জানানো হয়েছে, বিজেপির তরফের হিংসা প্রতিরোধ করতেই এগোয় তৃণমূল। অন্যদিকে,এলাকায় সন্ত্রাস ছড়ানোর পাল্টা দাবি করেছে বিজেপি। গোটা ঘটনার পর থেকেই থমথমে এলাকা। সন্ত্রস্ত এলাকাবাসী।












Click it and Unblock the Notifications