সাইকেল চালানো নিয়ে বচসার জেরে আত্মঘাতী পড়ুয়া
সাইকেল চালানো নিয়ে বচসার জেরে আত্মঘাতী পড়ুয়া
সাইকেলে কাদা লাগায় দাদার বকুনীতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী দশম দশম শ্রেণীর ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বসিরহাট মহকুমার টাকি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লীতে বছর ১৫ এর নেতাজী বিদ্যামন্দির ছাত্র শুভঙ্কর মন্ডল । দাদা শংকর মন্ডল। দাদার সাইকেল চালানো নিয়ে বচসা বাঁধে দুই ভাইয়ের মধ্যে।

গতকাল সোমবার রাত থেকে অপরাধ ছোট ভাই শুভংকরের তার সাইকেলের কাদা লাগিয়েছে। এই নিয়ে দাদা ভাইয়ের মধ্যে গন্ডগোল হয় প্রতিবেশীরা ছুটে এসে থামিয়ে দেয়। মা সন্ধ্যা মন্ডল ও বাবা মনোরঞ্জন মন্ডল পাশের দোকানে গিয়েছিল।
এসেদেখে দুই ভাই গন্ডগোল করে যাচ্ছে। ছোট ভাই শুভঙ্কর দাদার কথা শুনে আবার সাইকেল জল দিয়ে ধুয়ে দেয়। এরপরেও গন্ডগোল থামেনি। দাদা শংকর মন্ডল সাইকেল নিয়ে অন্যত্র চলে যায়। মঙ্গলবার ভোররাতে শুভঙ্কর নিজের ঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ।এই ঘটনা যেরে শোকের ছায়া নেমে পরেছে রামকৃষ্ণ পল্লীতে। সামান্য সাইকেলের কাদা লাগানোর ঘটনায় দাদাভাইয়ের বচসা মধ্যেই অভিমানে আত্মঘাতী হয়। শুভঙ্কর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications