Pandaveswar: যুবককে খুন! ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তুলকালাম পাণ্ডবেশ্বরে, ইটের ঘায়ে 'রক্তাক্ত' ডিসি; নামল ব়্যাফ
Pandaveswar: দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। কুমারডিহিতে প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার হয় যুবকের ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার সকালে দেহ উদ্ধারে গেলে পুলিশের সঙ্গে বচসা তৈরি হয়। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। কার্যত পুলিশ ও জনতার খণ্ডযুদ্ধ বেঁধে যায়। ইঁটের ঘায়ে জখম হলেন খোদ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা। সংঘর্ষে জখম হয়েছেন আরও ৪ পুলিশকর্মী।
সূত্রের খবর, পল্লব নামে বছর বাইশের এক যুবকের দেহ উদ্ধার প্রতিবেশী এক দম্পতির ঘর থেকে। মহিলার সঙ্গে যুবকের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ। সেনিয়ে দীর্ঘদিন ধরেই সম্পর্কের টানাপোড়েন চলছিল বলে দাবি স্থানীয়দের। এরই মাঝে বৃহস্পতিবার সকালে কুমারডিহি গ্রামে মহিলার বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে ওই যুবকের দেহটি উদ্ধার করে।

স্থানীয়দের অভিযোগ, সাতসকালে পুলিশ এসে কাউকে কিছু না জানিয়েই দেহ উদ্ধার করে নিয়ে গেছে। তাঁদের আরও দাবি, ওই যুবককে খুন করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ তাঁদের অভিযোগ না শুনেই হাসপাতালে দেহ নিয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের। হাসপাতালে যুবককে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই পুলিশের সঙ্গে বচসা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।
চরম উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। মুড়ি মুড়কির মতো ধেয়ে আসে ইট। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা। তাঁকে লক্ষ্য করেও ইট ছোড়ে বিক্ষুব্ধ স্থানীয়রা। গ্রামবাসীদের ছোড়া ইটে কপাল ফেটে রক্তাক্ত হন ডিসি। ইটের ঘায়ে জখম হন আরও ৪ পুলিশ আধিকারিক। স্রেফ তাই নয়, এলাকার বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ভাঙচুর করা হয় বলে খবর। সাইকেল, বাইকও ভেঙে দেওয়া হয় সংঘর্ষের মাঝে।
ইটের ঘায়ে পুলিশ কর্মীরা আহত হতেই পাল্টা লাঠিচার্জ শুরু করে পুলিশ বাহিনী। এলাকায় বিশাল পুলিশ বাহিনী চলে আসে। কুমারডিহি গ্রামে যুবকের মৃত্যু ঘিরে কার্যত গ্রামবাসী ও পুলিশের ধস্তাধস্তি হয়। খণ্ডযুদ্ধ বেঁধে যায় দুই পক্ষের। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় ব়্যাফ। জখম ডিসি জানান, একটি মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা তৈরি হয়। কী কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের বলা হয়েছে, এসব সংঘর্ষ না করে থানায় নির্দিষ্ট অভিযোগ জানাতে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে। সূত্রের খবর, ওই দম্পতিকেও ইতিমধ্যে আটক করা হয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications