তৃণমূলে 'গোষ্ঠীদ্বন্দ্ব' সভা মঞ্চে আগুন! ময়ূরপুচ্ছ ঝড়ে যাবে বলে একনেতাকে হুঁশিয়ারি অপর নেতার
কোচবিহারে দুই তৃণমূল নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে। ময়ূরপুচ্ছ ঝড়ে যাবে বলে নাম না করে সাংসদ পার্থপ্রতিম রায়কে হুঁশিয়ারি দেন রবীন্দ্রনাথ ঘোষ। যদিও বিষয়টি নিয়ে তৃণমূল সাংসদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
কোচবিহারে দুই তৃণমূল নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে। ময়ূরপুচ্ছ ঝড়ে যাবে বলে নাম না করে সাংসদ পার্থপ্রতিম রায়কে হুঁশিয়ারি দেন রবীন্দ্রনাথ ঘোষ। যদিও বিষয়টি নিয়ে তৃণমূল সাংসদের কোনও প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে, দিনহাটায় গোষ্ঠীদ্বন্দ্বে যুব তৃণমূলের অনুষ্ঠান মঞ্চে আগুন দেওয়ার অভিযোগ।

সাংসদ ও মন্ত্রীর বিরোধ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পার্থপ্রতিম রায় এবং রবীন্দ্রনাথ ঘোষের বিরোধ শুরু হয়েছে পার্থপ্রতিম রায় সাংসদ হওয়ার পর থেকে। সেই বিরোধের প্রভাব পড়েছে নায়েব আলি স্মরণ সমিতির অনুষ্ঠানে। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রতিবছরই হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিরোধের জেরে অনুষ্ঠান
হচ্ছে দুবার করে।

সাংসদ মন্ত্রীর দুই অনুষ্ঠান
স্থানীয় সূত্রের খবর, পার্থপ্রতিম রায়ের উদ্যোগে এই অনুষ্ঠান শেষ হয়েছে ২৪ ডিসেম্বর। এরপরেই শুরু হয়েছে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের উদ্যোগে অনুষ্ঠান।

মন্ত্রীর হুঁশিয়ারি
অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, সেখানে তিনি বলেন, কাক ময়ূর পুচ্ছ লাগালে কি ময়ূর হয়ে যায়? সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি কয়েকদিন পরেই ময়ূর পুচ্ছ ঝড়ে যাবে।

যুব তৃণমূলের সভা মঞ্চে আগুন
এদিকে দিনহাটায় তৃণমূলে ফের গোষ্ঠীদ্বন্দ্ব। যুব তৃণমূলের সভা মঞ্চে আগুন। মঙ্গলবার রাতে আগুন দেওয়া হয়। সেখানে বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। যেখানে বুধবার পার্থপ্রতিম রায়ের যাওয়ার কথা ছিল। তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
(প্রতীকী ছবি সৌজন্য: পিটিআই)












Click it and Unblock the Notifications