যাদবপুরের পড়ুয়াদের মুখোমুখি বিজেপির মিছিল,পুলিশের লাঠিচার্জ! রণক্ষেত্র সুলেখা মোড়

দিল্লিতে জেএনইউ ক্যাম্পাসে হামলার ঘটনার প্রতিবাদে আজ রাস্তায় নেমেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। আর সেই মিছিলের মুখে পড়ে যায় বিজেপির নেতা অনুপম হাজরার নেতৃত্বাধীন আরও একটি মিছিল। মুহূর্তে উত্তেজনার পারদ চড়ে যায়। আর ত্রিমুখী মিছিলে পুলিশি লাঠিচার্জের ঘটনায় রণক্ষেত্র হয়ে ওঠে কলকাতার সুলেখা মোড়।

যাদবপুরের পড়ুয়াদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি! রণক্ষেত্রে সুলেখা মোড়

একদিকে, বাঘযতীন থেকে যাদবপুর পর্যন্ত চলে বিজেপির নেতা অনুপম হাজরার নেতৃত্বাধীন একটি মিছিল। অন্যদিকে, যাদবপুরের পড়ুয়াজের মিছিল। আর আরও একটি দিক থেকে বাম ছাত্র সংগঠনের মিছিল। তিনটি মিছিলেরই ইস্যু দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ওপর হামলার ঘটনা। আর এই তিনটি মিছিল সুলেখা মোড়ে আটকে যেতেই শুরু হয়ে যায় তুমুল উত্তেজনা। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করতেথাকে পুলিশ।

এদিকে, পুলিশি লাঠিচার্জ ও পড়ুয়াদের প্রতিবাদ মিছিলের জেরে সুলেখা মোড়ে যানচলাচল কার্যত স্বব্ধ হয়ে গিয়েছে। প্রসঙ্গত, জেএনইউ কাণ্ডের প্রতিবাদে এদিন রাস্তার একদিকে যখন অনুপম হাজরার নেতৃত্বে বিজেপির মিছিল আসে, তখন তার সামেন পড়ে যাদবপুরের পড়ুুয়াদের মিছিল। পরিস্থিতি উত্তরপ্ত হতে পারে দেখে বিজেপির মিছিলকে আটকায় পুলিশ। পড়ুয়াদের মিছিলকে ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী।

এমন পরিস্থিতি হতেই বিজেপির মিছিল থেকে 'পাকিস্তান পাকিস্তান' স্লোগান শোনা যায়। বিজেপির সদস্যরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। এরপরই পুলিশ বিজেপি কর্মীদের এলাক ছাড়তে বলে । মিছিল বন্ধের নির্দেশ আসে। এরপরই বিজেপির মিছিল ও যাদবপুরের পড়ুয়াদের মিছিলের সদস্যদের মধ্যে উত্তাপ চড়তেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+