জমি বিবাদ ঘিরে উত্তপ্ত চোপড়া! সংঘর্ষে আহত ১০
জমি বিবাদ কে কেন্দ্র করে শরিকি ঝামেলায় উত্তপ্ত চোপড়া অন্তর্গত কাশিডাঙ্গা গ্রাম । আহত হয়েছেন দুপক্ষের মোট দশজন।
জমি বিবাদ কে কেন্দ্র করে শরিকি ঝামেলায় উত্তপ্ত চোপড়া অন্তর্গত কাশিডাঙ্গা গ্রাম । আহত হয়েছেন দুপক্ষের মোট দশজন। আহতদের দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরও দুইজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্ত
শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন চোপড়া থানার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের কাশিডাঙ্গা গ্রামে তিন বিঘা জমি নিয়ে বিবাদ কাকা ভাইপোর মধ্যে। দুইপক্ষই মীমাংসার জন্য বিধায়কের দ্বারস্থ হয়। বিধায়কের মধ্যস্থতায় কাকা ভাদু মহম্মদ লিখিত ভাবে তিন বিঘা জমি দান করেছিল ভাইপো তৈয়বুদ্দিনকে। এদিন সকালে ওই জমিতে থাকা চা পাতা তুলছিল অপর ভাইপো কলিমউদ্দিন।
সেই সময় কাকা ভাদু মহম্মদ দলবল নিয়ে এসে অপর ভাইপো তৈবুদ্দিনকে আক্রমণ করে। দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ভাদু মহম্মদের দলবল ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে ভাইপোকে। পালটা আক্রমণ করে ভাইপোও। সংঘর্ষে দুই পক্ষের মোট দশ জন আহত হয়।












Click it and Unblock the Notifications