হুঁশিয়ারির পরেও তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে বিশৃঙ্খলা! অভিষেক মঞ্চ ছাড়তেই হুড়োহুড়ি
কাজে আসল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি! ফের একবার তৃণমূলের নব জোয়ার কর্মসূচি ঘিরে তীব্র উত্তেজনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ ছাড়তেই ব্যালট পেপার নিতে একেবার হুড়োহুড়ি বেঁধে যায়। যা নিয়ে ব্যাপক আকার নেয় পরিস্থিতি।
আজ সোমবার রায়গঞ্জের একটি মাঠে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভা থেকেই তিনি ঘোষণা করেন যে সভামঞ্চের পিছনে ব্যালট পেপার রয়েছে। সেখানে কাকে পঞ্চায়েতের প্রার্থী হিসাবে চান সেই নাম লিখে ভোট দেওয়ার কথা জানান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সভা শেষ হতেই ভোট দিতে ঝাঁপিয়ে পড়েন তৃণমূল নেতা-কর্মীরা। আর তা নিয়ে রীতিমত হুড়োহুড়ি এবং বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় বলে অভিযোগ।

কার্যত একে অপরকে টপকে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা করেন নেতা-কর্মীরা। শুধু তাই নয়, এই ঘটনাকে ঘিরে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনায় ঘটে বলে অভিযোগ। যা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়ে যায়। যদিও ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। তাঁরাই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন। বলে রাখা প্রয়োজন, এর আগে সাহেবগঞ্জ এবং গোসানিমারি সহ একাধিক জায়গাতে তৃণমূলের নব জোয়ার কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার ঘটনা ঘটে। পুলিশের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠী হাতাহাতিতে জড়িয়ে পড়েন। আর তা সামলাতে রীতিমত হিমশিম খেতে হয় পুলিশ আধিকারিকদেরও।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনকে ঘিরে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। তবে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ঠিক করতে গোপন ব্যালটে ভোটের ব্যবস্থা করা হয়েছে তৃণমূলের। আর এই পুরো কর্মসূচির নাম দেওয়া হয়েছে গ্রাম বাংলার মতামত। আর তা ঘিরেই একের পর এক জায়গাতে অশান্তির ঘটনা ঘটে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। যা নিয়ে অস্বস্তিতে পড়ে যান তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এমনকি একের পর এক ঘটনায় কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এমন কিছু বরদারস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি তাঁর।

আর সেই হুঁশিয়ারি যে কাজে আসল তা আজ সোমবার ফের একবার প্রমাণিত হল। রায়গঞ্জের সভা মঞ্চ থেকে নেমে যেতেই ব্যালট পেপার নিয়ে হাতাহাতি। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এটাই তৃণমূলের সংস্কৃতি বলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। একই সঙ্গে বিশৃঙ্খল দল বলেও আক্রমণ বঙ্গ বিজেপি নেতৃত্বের। অন্যদিকে এদিন নাম না করে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমন করেন তৃণমূল কংগ্রেস সেকেন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ও কোনদিনই তৃণমূলের লোক ছিল না। ও বিজেপি যতদিন থাকবে বিজেপি ততই মায়ের ভোগে যাবে। বিজেপিতে শনির দশা চলছিল। ও বিজেপি যাবার পর রাহু,কেতু সংযোজিত হয়েছে বলে কটাক্ষ।












Click it and Unblock the Notifications