কোচবিহারে দুই শ্রমিক দলের মধ্যে সংঘর্ষ, চলল বোমাবাজি

উপনির্বাচন শেষ হতে না হতেই দখলদারি নিয়ে চলল বোমা বাজি, গুলি।

উপনির্বাচন শেষ হতে না হতেই দখলদারি নিয়ে চলল বোমা বাজি, গুলি। নিউ কোচবিহার এফসিআই গোডাউনে শ্রমিক সংগঠনদের মাল ওঠানো-নামানো নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়।

কোচবিহারে দুই শ্রমিক দলের মধ্যে সংঘর্ষ, চলল বোমাবাজি

এলাকার বাসিন্দারা জানিয়েছে যে পশ্চিমবঙ্গের তিনটি উপ নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ঝামেলা শুরু হয়ে যায়। শাসক দল জয়লাভ করার পর থেকেই নিজেরাই গতকাল থেকে এফসিআই গোডাউন উপর নজর করতে থাকে।

আজ সকাল থেকেই তৃণমূল ও বিজেপি দু'পক্ষের মধ্যে সমস্যার সৃষ্টি হয়। এরপরই এই ঘটনা বড় আকার ধারণ করে। স্থানীয়দের বক্তব্য নিউ কুচবিহার বাইশগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হঠাৎ করে বাইকে চেপে একদল দুষ্কৃতী আসে এরপর তারা বোমাবাজি করতে থাকে এবং গুলি চালানোর অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে।

এরপরই এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে ছোট ছুটি করতে থাকে। এই ঘটনার সময় ওই এলাকায় একটি প্রাথমিক স্কুলের ছোট ছোট বাচ্চাদের পরীক্ষা চলছিল বলে জানাগেছে সেই সময় ওই স্কুলের বাছা থেকে শিক্ষকরা আতঙ্কিত হয়ে উঠে । এই ঘটনার কোনো হতাহতের খবর নেই। এরপর এই সময় রাস্তা দিয়ে একটি পিকআপভ্যান যাচ্ছিল দুষ্কৃতীরা গাড়িটিকে লক্ষ করে ভাঙচুর করে বলে অভিযোগ। দেরিতে হলেও ঘটনাস্থলে পৌঁছায় পুন্ডিবাড়ি থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+