বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তাল তুফানগঞ্জ! কোন ঘটনার জেরে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক
বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তাল কোচবিহারের তুফানগঞ্জ। সেখানে পদ্ম শিবিরের দুটি অংশের মধ্যে প্রবল সংঘর্ষের জেরে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। মোট আহতের সংখ্যা ৬ জন। এমন পরিস্থিতিতে কোন ঘটনা থেকে এই সংঘর্ষের সূত্রপাত দেখে নেওয়া যাক।

কী ঘটেছে?
কোচবিহারের তুফানগঞ্জের দেওচড়াই মোড় এলাকা বহুদিন ধরেই বিজেপির দ্বন্দ্বের কেন্দ্রস্থল হয়ে উঠছিল উত্তরবঙ্গে। গত কয়েক দিন ধরেই সেখানে গেরুয়া শিবিরে দুই গোষ্ঠীর ঠান্ডা লড়াই চলছিল। মূলত নব্য বিজেপি ও পুরনো বিজেপির মধ্যে ঠান্ডা লড়াই রবিবার সংঘর্ষের রূপ নিয়েছে।

কোন কোন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ?
মূলত তুফানগঞ্জে রাজীব সরকার গোষ্ঠী ও দিলীপ বর্মন গোষ্ঠীর লড়াই বিজেপিকে সেখানে দ্বন্দ্বের মধ্যে ফেলেছে। শনিবার এই দুই গোষ্ঠীর মধ্যেই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে রড ও লাঠি দিয়ে মারধরে অভিযোগ রয়েছে।

বিজেপির দুই গোষ্ঠী কী বলছে?
একটি সূত্রে দাবি করেছে, দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় রাজীব সরকার ও বিমল সরকারের নেতৃত্বে কয়েকজন বিজেপি কর্মীর ওপর হামলা চালানো হয়। অন্যদিকে আরেকটি সূত্রের দাবি, দিলীপ বর্মন গোষ্ঠী রড , লাঠি দিয়ে হামলার সূত্রপাত ঘটায়।

আহত ৬
এদিকে খবর ঘটনায় মোট আহত ৬ জন। অন্যদিকে গুরুতর আহত ৫ জনকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications