ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র পাড়ুই, পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালাল পুলিশ

ফের দুই দলের সংঘর্ষে রণক্ষেত্র পাড়ুই, পরস্পরকে দুষছে তৃণমূল-বিজেপি
বহরমপুর, ১৫ নভেম্বর : ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পাড়ুই। এলাকা দখলকে কেন্দ্র করে দফায় দফায় চলে বোমাবাজি, গুলির লড়াই। রণক্ষেত্রের চেহারা নেয় পাড়ুইয়ের শিরশিটা গ্রাম। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট বহিরাগত দুষ্কৃতীরা গ্রাম দখল করতে এসেছিল। আর শাসক দলের দাবি, বিজেপিই সন্ত্রাস চালিয়েছে।

এলাকায় বেশ কিছু দিন ধরেই এলাকা দখলের লড়াই চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে। কিছুদিন আগেই বিজেপি-তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল পাডুই থানার অন্তর্গত মাকড়া গ্রাম। এই সংঘর্যের ঘটনায় ৩ জনের মৃত্যু পর্যন্ত হয়েছিল। সেই ঘটনারই পুনরাবৃত্তি হল এদিন। পুলিশের বিরুদ্ধে এদিন পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে বিজেপি।

তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের খাসতালুকে কিছুদিন ধরেই উত্তেজনা ছিল। মাকড়া গ্রামে বিজেপির প্রভাব ক্রমশ বাড়তে থাকায় এখানে শাসক দলের গুন্ডারা লোকজনকে শাসাচ্ছিল বলে অভিযোগ। সিপিএম জমানায় যেমন মুখোশপরা দুষ্কৃতীরা গ্রাম দখলে নামত, তেমনভাবেই মাকড়া-শিরসিটায় তৃণমূল অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ। পুলিশের প্রচ্ছন্ন মদতেই এসব হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+