ডাকাত-গ্রামবাসী লড়াই, গণপিটুনিতে মৃত্যু হল ১ দুষ্কৃতীর, জখম ৪ গ্রামবাসী

গ্রামবাসীর হাতে ধরা পড়ে গণপিটুনিতে মৃত্যু হল এক দুষ্কৃতীর। ঘটনায় গুরুতর জখম হয়েছেন চার গ্রামবাসীও। চাঞ্চল্যকর এই ঘটনা বুধবার রাতে মুর্শিদাবাদের নওদার রাজপুরে।

মুর্শিদাবাদ, ২০ অক্টোবর : গ্রামবাসীর হাতে ধরা পড়ে গণপিটুনিতে মৃত্যু হল এক দুষ্কৃতীর। ঘটনায় গুরুতর জখম হয়েছেন চার গ্রামবাসীও। চাঞ্চল্যকর এই ঘটনা বুধবার রাতে মুর্শিদাবাদের নওদার রাজপুরে। এদিন রাতে একদল ডাকাত হানা দেয় এক গ্রামবাসীর বাড়িতে। তখন ওই পরিবারের চিৎকার-চেঁচামিচিতে ছুটে আসেন প্রতিবেশীরা।

ডাকাতরা বেগতিক বুঝে পালাতে থাকেন। গ্রামবাসীরাও ছাড়বার পাত্র নয়। তাঁরা তাড়া করেন ওই ডাকাতদলকে। ডাকাতদের সঙ্গে গ্রামবাসীদের লড়াই বেধে যায়। গ্রামবাসীদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয়। তবে সৌভাগ্যবশত সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। ডাকাতদলকে তাড়া করে একজনকে ধরে ফেলেন গ্রামবাসীরা। তাকে ছাড়াতে এলে ফের ডাকাতদলের সঙ্গে সঙ্ঘর্ষ বাধে।

ডাকাত-গ্রামবাসী লড়াই, গণপিটুনিতে মৃত্যু হল ১ দুষ্কৃতীর, জখম ৪ গ্রামবাসী

তবে গ্রামবাসীদের সংখ্যা বেশি থাকায় পিছু হটতে বাধ্য হয় ডাকাত দল। এরই মধ্যে খবর দেওয়া হয় পুলিশকেও। তবে গ্রামবাসীদের হাতে ধরা পড়ার পর গণপিটুনি বাদ যায় কি! শুরু হয়ে যায় উত্তম-মধ্যম ধোলাই। সেই মারধরের চলাকালীনই ওই দুষ্কৃতীর মৃত্যু ঘটে।

পুলিশ এসে ডাকাতকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ডাকাতদের সঙ্গে লড়াইয়ে চারজন গ্রামবাসী গুরুতর জখম হয়েছেন। গ্রামবাসীরা একত্রিত হয়ে ডাকাতি রুখে দিল। এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+