রায়দিঘিতে মাছের ভেড়ি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪ জন
মাছের ভেড়িকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪ জন। শনিবার ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পর্ব শ্রীধরপুর গ্রামে। আহতদের ডায়মন্ডহারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাছের ভেড়ি নিয়ে সংঘর্ষে আহত ৪ জন। শনিবার ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরনার রায়দিঘির নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পর্ব শ্রীধরপুর গ্রামে। আহতদের ডায়মন্ডহারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাছের ভেড়ি নিয়ে সংঘর্ষ। শনিবার ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরনার রায়দিঘির নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পর্ব শ্রীধরপুর গ্রামে। অভিযোগ, সকালে গঙ্গা গায়েন তার মাছের ভেড়িতে যাওয়ার পথে, আটকে দেয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য দিলীপ গায়েন। দিলীপ গায়েনের অভিযোগ, তাঁকে হুমকি দিয়ে বলা হয়, ভেড়িতে আর না যেতে। এই নিয়েই বচসা শুরু হয়।
খবর যায় গঙ্গা গায়েনের বাড়িতে। মা, বউ, বোনসহ গঙ্গার পরিবারের সদস্যরা চলে যান ঘটনাস্থলে। সেই সময় দিলীপসহ তার দলবল মারধর শুরু করে বলে অভিযোগ। গঙ্গা গায়েনের মাথায় ও হাতে কোপানো হয়। আহতদের রায়দিঘি হাসপাতালে নিয়ে গেলে, প্রাথমিক চিকিৎসা করে, ডায়মন্ডহারবার হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications