কাটমানি ফেরত চেয়ে বিজেপির বিক্ষোভ! তৃণমূল করল হামলার অভিযোগ

কাটমানি ফেরত চেয়ে বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর এলাকা । তৃণমূল কংগ্রেসের কর্মীদের মারধর করা হয় বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা

কাটমানি ফেরত চেয়ে বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর এলাকা । তৃণমূল কংগ্রেসের কর্মীদের মারধর করা হয় বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা। অভিযোগ উড়িয়ে বিজেপি দাবি করে যে তাদের কর্মীদের মারধর করে তৃণমূলের লোকজন ।

 কাটমানি ফেরত চেয়ে বিজেপির বিক্ষোভ! তৃণমূল করল হামলার অভিযোগ

দুই দলের সংঘর্ষে আহত হয়েছে দুপক্ষের অন্তত বারো জন। কেশপুর বিধানসভা এলাকার আনন্দপুর থানার ডলং গ্রামে এই সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ । পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ।
এই গ্রামে কাটমানি ফেরত চেয়ে বিজেপি বিক্ষোভ দেখায় । সেই সময়ে তাদের লোকদের মারধর করে তৃণমূলের লোকজন বলে জানিয়েছেন এলাকার বিজেপি নেতাকর্মীরা। পালটা অভিযোগ করে তৃণমূলের লোকজন জানিয়েছেন যে তাদের কর্মী দের তুলে নিয়ে গিয়ে মারধর করে বিজেপি । এই ঘটনা ঘিরে সংঘর্ষ বেঁধে যায় । থামাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ ।
জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, এলাকায় পুলিশ টহল দিচ্ছে । যদিও কোনো পুলিশ আক্রান্ত হয় নি বলে জানিয়েছেন তিনি ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+