তৃণমূল বিজেপি সংঘর্ষ! ভোট ঘিরে অগ্নিগর্ভ নানুর
ভোটকে ঘিরে অগ্নিগর্ভ বীরভূমের নানুর। তৃণমূলের বিরুদ্ধে ভোটে বাধা দেওয়ার অভিযোগকে ঘিরে এদিন সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে নানুরের বন্দর এলাকা। পাল্টা হামলা চালায় বিজেপি সমর্থকরা।
ভোটকে ঘিরে অগ্নিগর্ভ বীরভূমের নানুর। তৃণমূলের বিরুদ্ধে ভোটে বাধা দেওয়ার অভিযোগকে ঘিরে এদিন সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে নানুরের বন্দর এলাকা। পাল্টা হামলা চালায় বিজেপি সমর্থকরা। বাঁশ-লাঠি নিয়ে তাণ্ডব চালানো হয়। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

বীরভূমের নানুরের ২১৭ নম্বর বুথ। সকাল থেকেই তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত। সকালে বিজেপি সমর্থকদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এক বয়স্ক বিজেপি সমর্থকের হাত ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ। এরপরেই রাস্তায় নামে এলাকায় বিজেপি সমর্থকরা। তৃণমূল সমর্থক বেশ কয়েকজনের বাড়িতে হামলা চালানো হয়।
এলাকায় তৃণমূলের ক্যাম্প অফিসে খাবার তৈরি হচ্ছিল। রাখা ছিল বস্তা ভরা মুড়ি। মুড়ি রাস্তায় ছড়িয়ে দেওয়া হয়। খাবারের সামগ্রি ফেলে দেওয়া হয় পুকুরে।
এলাকার বিজেপি সমর্থক মহিলাদের অভিযোগ, তাঁরা ভোট দিতে চাইছেন। কিন্তু তাঁদের নির্যাতনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।












Click it and Unblock the Notifications