Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভোট মিটতেই প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠী কোন্দল! বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে সামনে থেকে গুলি

প্রায় ১০ দিনেরও বেশি সময় কেটে হিয়েছে ভোট প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা ইস্যু। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব বুঝে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই শান্তি শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা

প্রায় ১০ দিনেরও বেশি সময় কেটে হিয়েছে ভোট প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা ইস্যু। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব বুঝে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই শান্তি শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দেন তিনি।

শুধু তাই নয়, পুলিশ প্রশাসনকেও শান্তি বজায় রাখতে কড়া হওয়ার নির্দেশ দেন। কিন্তু এরপরেও বিভিন্ন জায়গাতে অশান্তি অব্যাহত। সন্ত্রাসের খবর সামনে আসছে। তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনার খবর সামনে আসছে। আর এরই মধ্যে তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি।

প্রাক্তন ভাইস চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি

প্রাক্তন ভাইস চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি

বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যানকে লক্ষ্য করে চলল গুলি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। বর্তমানে হাসপাতালে ভরতি তিনি। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাজারে গিয়েছিলেন বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা আদিত্য নিয়োগী। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে আদিত্যবাবু। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। সাতসকালে বাজারের মধ্যে প্রভাবশালী এক নেতাকে টার্গেট করে এভাবে গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার খবর পেয়েও ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পৌঁছন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। কি কারণে এই গুলি তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। শুরু হয়েছে তদন্ত। যদিও এলাকায় পুলিশ পিকেটিং করা হয়েছে। সিসিতিভি ক্যামেরা দেখে দুষ্কৃতীদের খোঁজ করার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয় মানুষজনকেও।

শাসকদলের গোষ্ঠী কোন্দল বলে অভিযোগ

শাসকদলের গোষ্ঠী কোন্দল বলে অভিযোগ

এই ঘটনায় শাসকদলের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করা হচ্ছে। এক পুর-নেতা জানিয়েছেন, দলের নাম ভাঙিয়ে অনেকে টাকা লুট করেছিলেন পুরসভার অনেকে। সেই ঘটনার তদন্ত চালাচ্ছিলেন আদিত্য, সেই কারণেই এই হামলা হতে পারে। অন্যদিকে আক্রান্তের ছেলে বলেছেন, "মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব ঘটনার তদন্তের।" যদিও পুলিশের তরফে পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে। দ্রুত ঘটনায় দোষীদের গ্রেফতার করা হবে বলেও আশ্বাস পুলিশের।

ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে উদ্বেগে কেন্দ্র

ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে উদ্বেগে কেন্দ্র

ভোটের আগে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। ভোট মিটলেও বদলায়নি ছবি। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে এসেছে। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কোনও অশান্তি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু সন্ত্রাস অব্যাহত। ভোট পরবর্তী এই সন্ত্রাস নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল যোগদীপ ধনখড়। উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রও। ইতিমধ্যে বাংলায় সন্ত্রাসের ছবি নিজের চোখে দেখতে বাংকায় এসেছে কেন্দ্রীয় দল। সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এমনকি রাজ্যপাল সন্ত্রাস কবলিত জায়গাতে যাবেন বলে জানিয়েছেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বাংলা শান্ত রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+