মুর্শিদাবাদ থেকে আমতলা, ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদের নামে তাণ্ডব! পুড়ল গাড়ি, আক্রান্ত পুলিশ

Waqf (Amendment) Act Protests: ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে ফের বিক্ষোভ বাংলায়। আর তা নিয়ে একেবারে রণক্ষেত্রের আকার নিল মুর্শিদাবাদ (West Bengal's Murshidabad), আমতলা (Diamond Harbor Rd) সহ রাজ্যের একাধিক এলাকা। এমনকী আক্রান্ত হতে হল পুলিশকেও। শুধু তাই নয়, অগ্নিগর্ভ হয়ে ওঠে জঙ্গিপুর মহকুমার সুতি ও সামশেরগঞ্জ ব্লক।

একের পর এক এই ঘটনার (Waqf (Amendment) Act Protests) পর রাজ্যের বিভিন্ন জায়গায় কড়া সতর্কতা নেওয়া হয়েছে পুলিশের তরফে। বিশাল বাহিনীকে মোতায়েন করা হয়েছে বিভিন্ন অংশে। তবে রাজ্যের একের পর এক জায়গায় যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে তা নিয়ে শাসকদল তৃণমূলকে তীব্র আক্রমন শানিয়েছে বঙ্গ বিজেপি নেতারা।

Waqf Amendment Act Protests

Waqf (Amendment) Act Protests: উত্তপ্ত মুর্শিদাবাদ

আজক শুক্রবার দুপুরের পর ফের একবার উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ। গত কয়েকদিন আগে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে উত্তাল হয়ে ওঠে সে জেলা। আক্রান্ত হতে হয় পুলিশ প্রশাসনকে। এরপরেই সেখানে বন্ধ করা হয় ইন্টারনেট। জারি হয় পুরানো আইনের ১৪৪ ধারা। সেই রেশ কাটতে না কাটতেই ফের উত্তাল হয়ে উঠল জঙ্গিপুর মহকুমার সুতি ও সামশেরগঞ্জ ব্লক। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক খন্ডযুদ্ধ বেধে যায়। পরিস্থতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে জখম হন ফরাক্কার এসডিপিও মনিরুল ইসলাম খান।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ঘটনাকে কেন্দ্র করে সেখানে বোমাবাজি হয়। এমনকী সরকারি বাসও পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকি নিমতিতা স্টেশনেও আন্দোলনকারীরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ। দীর্ঘক্ষণ ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখারও অভিযোগ সামনে আসছে।

Waqf (Amendment) Act Protests: উত্তপ্ত আমতলা

উত্তপ্ত হয়ে আমতলাও। দুপুরে বিশেষ প্রার্থনা শেষ হতেই আইনের প্রতিবাদে বিক্ষোভে নামেন সংখ্যালঘু মানুষেরা। শান্তিপূর্ণ ভাবে তা শুরু হলেও তা পরে রণক্ষেত্রের আকার নেয়। একের পর এক পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী একাধিক গাড়িতে ভাংচুর চলে বলেও অভিযোগ।

Waqf (Amendment) Act Protests: মিছিল হয় কলকাতাতেও

আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এদিন একটি মিছিল বের করে পার্ক সার্কাসে। এছাড়াও একাধিক মুসল সংগঠনের ডাকে হয় এই মিছিল। যা নিয়ে কলকাতাতেও সাময়িক উতেজনা (Waqf (Amendment) Act Protests) ছড়ায় বলে অভিযোগ। এছাড়াও বিক্ষিপ্ত ভাবে বাংলার বিভিন্ন অংশে বিক্ষোভ-অবরোধ এদিন হয় বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+