পুরভোটের হিংসার ঘটনায় উত্তাল রাজ্য, বিক্ষোভে একজোট বাম-কংগ্রেস, একনজরে ঘটনাবলী

রাজ্যে পুর নির্বাচন ঘিরে রবিবার দিনভোর উত্তপ্ত হয়ে ওঠে ডোমকল, পুজালি,রায়গঞ্জ। একনজরে দেখে নেওয়া যাক পুরনির্বাচনকে ঘিরে হিংসার ঘটনার বিভিন্ন দিক।

রাজ্যে পুর নির্বাচন ঘিরে রবিবার দিনভোর উত্তপ্ত হয়ে ওঠে ডোমকল, পুজালি, রায়গঞ্জ। বিভিন্ন জায়গায় বুথ দখল থেকে শুরু করে, ভোট বানচালের একাধিক অভিযোগে জেরবার হতে থাকে সমতলের নির্বাচন পর্ব। এদিকে পুর্ননির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় কংগ্রেস। রাজ্য প্রশাসনের কঠোর সমালোচনা করে সিপিএমও । একনজরে দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত পুরনির্বাচনকে ঘিরে হিংসার ঘটনার বিভিন্ন দিক ও তার পরবর্তী পর্যায়ের রাজনৈতিক ছবি।

পুরভোটের হিংসার ঘটনায় উত্তাল রাজ্য, বিক্ষোভে একজোট বাম-কংগ্রেস, একনজরে ঘটনাবলী

  • বিকেল ৫ টার পর ভোট দানের হার: দার্জিলিং ৫২ ,কার্সিয়াং ৬৬.১,মিরিক ৭৪.৩,কালিংম্পং ৫৮.১ ,রায়গঞ্জ ৬৬,পূজালি ৭৯.৬, ও ডোমকলে ৭৭.৫ শতাংশ ভোট পড়েছে

    • ডোমকলে ২০ নম্বর বুথ থেকে ইভিএম ছিনতাই, ছিনতাই করেন সশস্ত্র দুষ্কৃতীরা। বুথ ছাড়লেন ভোটকর্মীরা।
    • শেক্সপিয়ার সরণি থানার সামনে বিক্ষোভ শুরু বাম ও কংগ্রেস কর্মীদের।
    • পুরনির্বাচনে সন্ত্রাসের প্রতিবাদে রায়গঞ্জের সমস্ত ওয়ার্ড থেকে প্রার্থী প্রত্যাহার কংগ্রেসের । রায়গঞ্জে একই কারণে সমস্ত ওয়ার্ড থেকে প্রার্থী প্রত্যাহারের সিদ্দান্ত বিজেপির-ও।
    • শেক্সপিয়ার সরণি থানায় বাম ও কংগ্রেস কর্মীরা, নির্বাচন কমিশনের সামনে থেকে সোজা থানায় যান তাঁরা।
    • বিকেল ৩ টে পর্যন্ত ভোট দানের হার: কালিংম্পং ৫৪.৪ শতাংশ, কার্সিয়াং ৫৯.৮শতাংশ, মিরিক ৭১.৬শতাংশ, পূজালি ৭৮.৬শতাংশ,রায়গঞ্জ- ৬২.৪শতাংশ, ডোমকল ৭৪.১ শতাংশ ও দার্জিলিং-এ ৪৯.৪ শতাংশ ভোট পড়েছে।
    • উত্তর দিনাজপুরে পুলিশের লাঠিচার্জ, বিক্ষুব্ধদের ছোঁড়া ইঁটের ঘায়ে আহত কয়েকজন পুলিশকর্মী।
    • রায়গঞ্জে ২৪ নং ওয়ার্ডস থেকে প্রার্থী প্রত্যাহার বিজেপির।
    • পুর্নিবাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের সামনে তুলকালাম পরিস্থিতি ।
    • পুলিশি বেরিক্যাড ভেঙে কমিশনের দফতরে ঢোকার চেষ্টা করেন বাম ও কংগ্রেস কর্মীরা।
    • রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে বাম -কংগ্রেসের যৌথ বিক্ষোভ।
    • "ভোট বাতিল হলেই পুর্ননির্বাচন শান্তির ও অবাধ হবে, তা বলা যাচ্ছেনা " এই মন্তব্য সিপিএমের সাধারণ সম্পাদ সূর্যকান্ত মিশ্রর।
    • পুরনির্বাচন বাতিলের দাবি সিপিএমের," সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে ব্যার্থ নির্বাচন কমিশন" বললেন সূর্যকান্ত মিশ্র।
    • কলকাতা:পুর্ননির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ প্রদেশ কংগ্রেসের।
    • ডোমকলে সংবাদ সংগ্রহের জন্য পৌঁছলে আক্রান্ত হয় সংবাদমাধ্যম। এক টিভি চ্যানেলের চিত্র সাংবাদিকের ক্যামেরা ছিনতাই করা হয় বলে অভিযোগ। সংবাদগ্রাহককে মারধরও করা হয় বলে অভিযোগ ওঠে।
    • এছাড়াও রায়গঞ্জের একটি বুথে পুলিশকে ধাক্কা দিয়ে বহিরাগতরা তান্ডব চালায় বলে খবর। কার্যত এই ঘটনায় পুলিশের অসহায় অবস্থার ছবি স্পষ্ট হয়।
    • পূজালির ১০ নম্বর ওয়ার্ডে বোমা নিয়ে বাইক বাহিনীর দাপট দেখা যায়।
    • পূজালীর ৯ নম্বর ওয়ার্ডের একটি বুথের সামনে বোমাবাজির খবরের পাশপাশি, রায়গঞ্জের ২৪ নম্বর ওয়ার্ডে বোমাবাজির খবর উঠে আসছে।

    • রায়গঞ্জে ৭ নম্বর ওয়ার্ডের বুথের সামনে এলোপাথারি গুলি, বাইক থেকে গুলি ছু়ঁড়তে ছুঁড়তে পালায় দুষ্কৃতিরা।
    • ডোমকলে দক্ষিণনগরে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতিদের তাণ্ডব চলে।
    • মূলত রায়গঞ্জে অসহায় পুলিশের সামনেই তৃণমূল-জোট সংঘর্ষ শুরু হয়। চলে হাতাহাতি ,মারপিট।
    • রায়গঞ্জে সশস্ত্র দুষ্কৃতীকে মারধরের পর তাকে গ্রেফতার করে পুলিশ, উদ্ধার আগ্নেয়াস্ত্র।
    • সকালেই রায়গঞ্জে ১৮ নম্বর ওায়ার্ডে ছাপ্পা ভোটের অভিযোগ,বন্দুক হাতে দুষ্কৃতির তান্ডবের খবর আসতে থাকে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+