Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রণক্ষেত্র বরাকর: জ্বালিয়ে দেওয়া হল পুলিশ ফাঁড়ি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছোঁড়া হল টিয়ার গ্যাস

রণক্ষেত্র বরাকরে জ্বালিয়ে দেওয়া হল পুলিশ ফাঁড়ি। পুলিশের মারে মৃত্যু যুবকের। আর এই অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ায় পশ্চিম বর্ধমানের বরাকর এলাকায়। জ্বালিয়ে দেওয়া হয় একের পর এক পুলিশের গাড়ি। এমনকি পুলিশ ফাঁড়িতেও আগুন

রণক্ষেত্র বরাকরে জ্বালিয়ে দেওয়া হল পুলিশ ফাঁড়ি। পুলিশের মারে মৃত্যু যুবকের। আর এই অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ায় পশ্চিম বর্ধমানের বরাকর এলাকায়। জ্বালিয়ে দেওয়া হয় একের পর এক পুলিশের গাড়ি।

রণক্ষেত্র বরাকরে জ্বালিয়ে দেওয়া হল পুলিশ ফাঁড়ি

এমনকি পুলিশ ফাঁড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার পর বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

জানা যাচ্ছে, সোমবার রাতে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। চুরির অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। এরপর পুলিশ কাস্টাডিতেই ছিল ওই যুবক। এরপর গভীর রাতে ওই যুবকের মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রের খবর, ওই যুবক হঠাত করেই অসুস্থ হয়ে পড়ে।

যদিও পুলিশের তরফে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। যদিও হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করে। আর এই খবর সামনে আসতেই রণক্ষেত্র হয়ে ওঠে বরাকর। ওই যুবকদের আত্মীয়দের অভিযোগ, পুলিশ ব্যাপক অত্যাচার চালায়।

আর পুলিশের মারে যুবকের মৃত্যু হয়েছে বলে দাবি। আর এই অভিযোগে সরব এলাকার মানুষ। উত্তেজিত জনতা থানায় ঢুকে আগুন ধরিয়ে দেয়। শুধু তাই নয়, জ্বালিয়ে দেওয়া হয় একের পর এক পুলিশের গাড়ি। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা এলাকা। কোনও রকমে প্রাণ বাঁচান পুলিশ আধিকারিকরা।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। তাঁদের লক্ষ্য করে ইট বৃষ্টি ছোঁড়া হয় বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন।

পাল্টা পুলিশের তরফেও লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ার গ্যাস ছোঁড়া হয়। ঘটনার দীর্ঘক্ষণ পর নিয়ন্ত্রণে গোটা এলাকা।

তবে এখণও পরিস্থিতি উত্তপ্ত থাকায় এলাকায় মোটাতেন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+