উত্তরবঙ্গে ফের আলাদা রাজ্যের দাবি! প্রশাসনের কাছে ডেপুটেশন
উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের স্বার্থে উত্তরবঙ্গের ৮ টি জেলা নিয়ে পৃথক রাজ্য তৈরির করার দাবি জানালো উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চ।
উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের স্বার্থে উত্তরবঙ্গের ৮ টি জেলা নিয়ে পৃথক রাজ্য তৈরির করার দাবি জানালো উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চ। এছাড়াও উত্তরবঙ্গে উন্নতমানের বৃহৎ শিল্প স্থাপন ও উত্তরবঙ্গবাসীর জন্য নতুন করে পলিটেকনিক কলেজ, মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন, পৃথক চা মন্ত্রক তৈরির মতো ৮ টি দাবি নিয়ে আলিপুরদুয়ারের জেলাশাককে ডেপুটেশন দিয়ে দেয় ওই সংগঠন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তমকুমার নন্দী ও শীতল দাস, কেন্দ্রীয় কমিটির সভাপতি গৌতম রায়, আলিপুরদুয়ার জেলা শাখার সম্রাট শর্মা চৌধুরি, সুব্রত সরকার, অভিজিৎ দেবনাথ সহ অন্যারা।

মঞ্চের নেতৃত্বদের অভিযোগ, উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত । এখানকার মানুষদের দুঃখ, দুর্দশার কথা তুলে ধরতে তারা জেলাশাসকের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চের কেন্দ্রীয় কমিটির অন্যতম সাধারণ সম্পাদক উত্তমকুমার নন্দী বলেন, দীর্ঘ ৭২ বছর ধরে উত্তরবঙ্গের মানুষ সমস্ত রাজনৈতিক দলের কাছে অবহেলিত। আজকের দিনে দেওয়ালে তাদের পিঠ ঠেকে গিয়েছে। এখানকার বাসিন্দারা চাইছে, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলাদা রাজ্য । উত্তরবঙ্গের অগ্রগতির জন্য আলাদা রাজ্য ব্যতীত অন্য কোনো পথ নেই। এটাই মনে করে উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চ।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তমকুমার নন্দী অভিযোগ করে বলেন, উত্তরবঙ্গ মহিলা ও শিশু পাচারে ১ নম্বরে, চা শিল্প তলানিতে। এখানে বড় কোনও শিল্প নেই, রেল কারখানা নেই। মানুষ কাজ পাচ্ছে না। দিনের পর দিন চা শিল্প বন্ধ হয়ে আছে। এখানে ভাল চিকিৎসার ব্যবস্থা নেই। নেই ভাল যোগাযোগের ব্যবস্থা। এর বিরুদ্ধে উত্তরবঙ্গের প্রতিটি ব্লকের মানুষ, প্রতিটি জেলার মানুষ ঐক্যবদ্ধ হতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications