বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশে সাহায্য করছে খোদ সিভিক ভলান্টিয়াররা!

পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চল গুলিতে অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশের সমস্যা দীর্ঘদিনের। এবার তাতে নাম জড়াল রাজ্যের এক সিভিক ভলান্টিয়ারদেরও। সূত্রের খবর, সম্প্রতি উত্তর চব্বিশ পরগনা জেলার এক সিভিক ভলান্টিয়ার অবৈধভাবে এক বাংলাদেশী মহিলাকে ভারতে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে সাহায্য করে। অভিযোগ পাওয়ার পরেই তাকে গ্রেফতার করে ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী বা বিএসএফ। শুক্রবার এ কথা জানান বিএসএফের এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক।

অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশের ঘটনায় নাম জড়াল রাজ্যের সিভিক ভলান্টিয়ারের

সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ দক্ষিণবঙ্গের একটি পেট্রোলিং ভ্যান স্বরূপনগর এলাকায় এক মহিলাকে মটোরবাইকে নিয়ে এক যুবককে সন্তর্পণে যেতে দেখে। সন্দেহ হওয়ায় সেখানেই তাদের পথ আটকানো হয় বলে খবর। এরপর বিএসএফ জওয়ানেরা জিজ্ঞাসাবাদ শুরু করতেই প্রাথমিকভাবে দুজনেই দাবি করে তারা বিবাহিত। পরবর্তীতে তাদের পরিচয়পত্র দেখতে চাইলে অভিযুক্ত যুবক জানায় তার নাম প্রদীপ বিশ্বাস এবং তিনি স্থানীয় থানায় সিভিক ভলেন্টিয়ারের কাজ করেন।

পরবর্তীতে ওই মহিলার কাছ থেকে বেশ কিছু বাংলাদেশী মুদ্রা উদ্ধার হয় বলে জানা যাচ্ছে। এদিকে জেরা চলাকালীন সময়েই ঘটনাস্থল থেকে ওই যুবক পালানো চেষ্টা করে বলে জানা যাচ্ছে। যদিও পরবর্তীতে তাকে আটকও করা হয়। এই ঘটনার পরেই বিএসএফ জওয়ানেরা খোঁজখবর নিয়ে জানতে পারেন অভিযুক্ত যুবক এতদিন স্বরূপনগর পুলিশ স্টেশনে সিভিক ভলেন্টিয়ারের কাজ করছিলেন।

বিএসএফ সূত্রে খবর, এর আগে ওই মহিলার পরিবারের লোকজনই প্রথম সীমান্ত এলাকা পার করিয়ে দেওয়ার জন্য প্রদীপের সঙ্গে যোগাযোগ করে। যদিও বিএসএফের তরফে অভিযুক্ত দুজনকেই বর্তমানে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ওই বাংলাদেশী মহিলার স্বামী ভারতে কাজ করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+