প্রশিক্ষণ শিবিরেই প্রাণ গেল সিভিক ভলান্টিয়ারের, ফুলবাড়ির পুলিশ ক্যাম্পে উত্তাল বিক্ষোভ
শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে সিভিক ভলান্টিয়ারদের চলমান প্রশিক্ষণ শিবিরে নেমে এল শোকের ছায়া। প্রশিক্ষণ নিতে এসে প্রাণ হারালেন কোচবিহারের মাথাভাঙ্গা থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার পঙ্কজ বর্মণ। ছ'দিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে তিনি ফুলবাড়ির ১২ নম্বর ব্যাটেলিয়ানে গিয়েছিলেন। সেখানেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।
সূত্রের খবর, রবিবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পঙ্কজ বর্মণ। অভিযোগ, তিনি হৃদ্রোগে আক্রান্ত হলেও শিবিরে তৎক্ষণাৎ চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি। সহকর্মীদের দাবি, বিষয়টি জানানো হলেও সময়মতো চিকিৎসা না মেলায় অবস্থার দ্রুত অবনতি ঘটে ও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন প্রশিক্ষণরত অন্যান্য সিভিক ভলান্টিয়ারেরা। সোমবার সকাল থেকেই ফুলবাড়ির পুলিশ ক্যাম্পের ভেতরে বিক্ষোভে সামিল হন তাঁদের একাংশ। যথাযথ চিকিৎসার অভাবকেই মৃত্যুর কারণ বলে দাবি তুলে তদন্তের জোরালো দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি ঘিরে ক্যাম্প চত্বরে এখনও থমথমে উত্তেজনা ছড়িয়ে রয়েছে।












Click it and Unblock the Notifications