কয়লা পাচারের প্রতিবাদ করায় সিভিক পুলিশের মৃত্যু, উত্তেজনা খড়গপুর
কয়লা পাচারের প্রতিবাদ করায় সিভিক পুলিশের মৃত্যু, উত্তেজনা খড়গপুর
কয়লা পাচারের প্রতিবাদ করায় সিভিক পুলিশের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়গপুর গ্ৰামীণ থানার হিড়াডিহি এলাকায়। মঙ্গলবার সকালে পুলিশ এই এলাকায় সুভাষ রায় নামে এক সিভিক পুলিশ কর্মীর মৃতদেহ উদ্ধার করেছে। পাশাপাশি, মৃতদেহের কাছে পড়ে থাকা মৃতের বাইকটি উদ্ধার করেছে। পরিবারের অভিযোগ তাঁকে খুন করা হয়েছে। আর পুলিশের দাবি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি থানায়।

পুলিশ জানিয়েছে, মৃত খড়গপুর গ্ৰামীণ থানার হিড়াডিহি এলাকায় বাড়ি। বৃষ্টি ভেজা পিছল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে পরিবারের অভিযোগ হিড়াডিহি রেক সাইটে কয়লা চুরির প্রতিবাদ করায় বাড়ির ছেলেকে খুন করা হয়েছে।
সোমবার গভীর রাতে ডিউটি করে বাড়ি ফেরার পথে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার আগে বেশ কয়েকদিন ধরে হুমকি ফোন আসছিল বলে জানিয়েছেন মৃতের এক ভাইপো। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications