সোমবার তৃণমূল বিধায়ক হত্যায় ২য় চার্জশিট! থাকবে কি মুকুল রায়ের নাম, জল্পনা তুঙ্গে

সোমবার তৃণমূল বিধায়ক হত্যায় ২য় চার্জশিট! থাকবে কি মুকুল রায়ের নাম, জল্পনা তুঙ্গে

সোমবার কৃষ্ণগঞ্জের প্রাক্তন তঋণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় দ্বিতীয় চার্জশিট দিতে চলেছে সিআইডি। সেই তালিকায় বেশ কয়েকজন প্রভাবশালী নাম থাকতে চলেছে বলে সূত্রের খবর। সিআইডির তরফে তদন্ত চালু রেখে চার্জশিট দেওয়া হতে চলেছে বলে জানা গিয়েছে। এর ফলে পরবর্তী সময়ে আবারও চার্জশিট জমা দেওয়া হতে পারে।

 ২০১৯-এ খুন সত্যজিৎ বিশ্বাস

২০১৯-এ খুন সত্যজিৎ বিশ্বাস

২০১৯-এ লোকসভা নির্বাচনের আগে, সরস্বতী পুজোর সন্ধেয় দুষ্কৃতীদের গুলিতে খুন হয়ে যান নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস।

আগেই প্রাথমিক চার্জশিট

আগেই প্রাথমিক চার্জশিট

পুলিশ এর আগে এই মামলায় প্রাথমিক চার্জশিট দিয়েছিল। সেই সময় এফআইআর-এ নাম থাকা মুকুল রায়ের তরফে ডিসচার্জ পিটিশন করলে জেলা আদালতে না নাকচ হয়ে যায়। ফের শুরু হয় তদন্ত।

দ্বিতীয় চার্জশিট দিতে চলেছে সিআইডি

দ্বিতীয় চার্জশিট দিতে চলেছে সিআইডি

সূত্রের খবর অনুযায়ী সোমবার এই মামলায় দ্বিতীয় চার্জশিট পেশ করতে চলেছে সিআইডি। সূত্রের আরও খবর চার্জশিটে রানাঘাটের বিজেপি সাংসদের নাম থাকলেও, মুকুল রায়ের নাম নেই।

তৈরি হয়েছে জল্পনা

তৈরি হয়েছে জল্পনা

সূত্রের খবর অনুযায়ী, সিআইডির তদন্ত রিপোর্টে জগন্নাথ সরকারের পাশাপাশি মুকুল রায়ের বিরুদ্ধে সাক্ষ্য ও তথ্যের উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে মুকুল রায়কে যদি ছেড়ে দেওয়া হয়, তা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। তবে পরে আরও চার্জশিট পেশের রাস্তা খোলা রাখা হচ্ছে বলেই জানা গিয়েছে। যদিও মুকুল রায় দাবি করেছেন, তিনি এই খুন সম্পর্কে কিছুই জানেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+