ঘাটালে ভারতী ঘোষের বাড়িতে চলল সিআইডি-র তল্লাশি অভিযান, জিজ্ঞাসাবাদ
দাসপুর সোনাকাণ্ডে বহুদিন ধরেই অভিযুক্ত ঘাটালের বিজেপি প্রার্থী তথা এককালে দাপুটে আইপিএস ভারতী ঘোষ। এদিন ঘাটালে তাঁর বাড়িতে যায় সিআইডির একটি দল। সেখানে তাঁর বাড়িতে তল্লাশি চলেছে বলে খবর।
দাসপুর সোনাকাণ্ডে বহুদিন ধরেই অভিযুক্ত ঘাটালের বিজেপি প্রার্থী তথা এককালের দাপুটে আইপিএস ভারতী ঘোষ। এদিন ঘাটালে তাঁর বাড়িতে যায় সিআইডির একটি দল। সেখানে তাঁর বাড়িতে তল্লাশি চলেছে বলে খবর।

এদিন সকাল থেকেই তাঁর বাড়িতে পৌঁছে যান সিআইডি অফিসাররা। ভারতী ঘোষের বাড়িতে শুরু হয় তল্লাশি। চলতে থাকে জিজ্ঞাসাবাদ। মোট ৪ টি দলে ভাগ হয়ে গিয়ে ভারতী ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেন গোয়েন্দারা। উল্লেখ্য দাসপুর সোনাপাচার কাণ্ডে ভারতী ঘোষের বাড়িতে শুরু হয় তল্লাশি।


এর আগে ভারতী ঘোষ স্পষ্ট জানিয়ে দেন, যে তিনি যাবতীয় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রাজি। তবে ভোটের মুখে সিআইডির জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কয়েকটি শর্ত জানিয়েছিলেন ভারতী ঘোষ। তিনি নিজেই সিআইডির দফতরে যাবেন বলেও জানান। তবে এদিন সকাল হতেই সিআইডির দলই এসে হাজির হয় ভারতী ঘোষের বাড়ি।













Click it and Unblock the Notifications