আইপিএস ভারতী ঘোষের বাড়িতে সিআইডি তল্লাশি, গ্রেফতার বেলদা থানার ওসি

রাজ্য সরকারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া মেদিনীপুরের প্রাক্তন এসপি ভারতী ঘোষের বাড়িতে সিআইডি তল্লাশি হয়েছে বলে খবর। একইসঙ্গে বেলদা থানার ওসির বাড়িতেও তল্লাশি চলেছে।

রাজ্য সরকারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া মেদিনীপুরের প্রাক্তন এসপি ভারতী ঘোষের বাড়িতে সিআইডি তল্লাশি হয়েছে বলে খবর। একইসঙ্গে বেলদা থানার ওসির বাড়িতেও তল্লাশি চলেছে। হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগে তল্লাশি চলেছে।

আইপিএস ভারতী ঘোষের বাড়িতে সিআইডি তল্লাশি, গ্রেফতার ওসি

বৃহস্পতিবার রাত থেকে তল্লাশি চলেছে বলে খবর সিআইডি সূত্রে। এক স্বর্ণ ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে চলেছে তল্লাশি। সেখানে অনেক সোনা ও মূল্যবান সামগ্রী উদ্ধার হয়েছে। যার ফলে গ্রেফতার করা হয়েছে বেলদা থানার ওসি প্রদীপ রথকে।

মেদিনীপুরের বেলদায় ভারতীয় যে ভাড়া বাড়ি রয়েছে সেখানে পুলিশ তল্লাশি চালিয়েছে। এছাড়াও কলকাতায় রিজেন্ট পার্ক এলাকায় ভারতীর বাড়িতেও সিআইডি তল্লাশি চালিয়েছে বলে খবর। মোট ৫-৬ জন ভারতী ঘনিষ্ঠ পুলিশ আধিকারিকের বাড়িতে তল্লাশি অভিযান চলছে।

আইপিএসের বাড়িতে সিআইডি তল্লাশি বেশ নজিরবিহীন ঘটনা বলেই মনে করা হচ্ছে। কয়েকদিন আগে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ সামনে আসে। সেখানে ভারতীয় ঘোষের নাম করে একটি বয়ান ছিল। সেখানে বলা হয়েছিল, পূর্ব মেদিনীপুরের এক শাসক দলের নেতা মেদিনীপুরের এক পুলিশকর্তাকে ভারতী ঘোষকে মিথ্যা মামলায় ফাঁসাতে বলেছেন।

সেই মেসেজ নিয়ে বিতর্কও হয়। সেটা ভারতী ঘোষের বয়ান কিনা তা জানা যায়নি। কোথা থেকে কে মেসেজ ছড়াল তাও স্পষ্ট নয়। এরপরই এদিন বিতর্কিত পুলিশ সুপার ভারতীয় বাড়িতে তল্লাশিতে ফের একবার নতুন বিতর্ক তৈরি হল বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+