Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সিবিআইকে টেক্কা সিআইডির! কয়লা পাচারকাণ্ডে প্রথম গ্রেফতারি, ধৃত লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী

কয়লাকাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি সিআইডি-ও তদন্ত শুরু করেছে। এবার সেই সিআইডির হাতেই ধৃত কয়লা পাচারকাণ্ডে যুক্ত প্রথম অভিযুক্ত। লালা-ঘনিষ্ঠ কয়লা ব্যবসায়ী রণধীর সিংহ-কে অন্ডালের কাজোড়া এলাকা থেকে গ্রেফতার করল সিআইডি। সিআইডি সূত্রে খবর, মূলত নিউ কাজোড়া এলাকায় বেআইনি খনি থেকে কয়লা তুলে বাইরে পাচার করতেন ব্যবসায়ী রণধীর সিংহ। খনি শ্রমিকদের কাছ থেকে তাঁর নাম জানা যায়।

সিআইডির তল্লাশি অভিযান

সিআইডির তল্লাশি অভিযান

এর আগে ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ সিআইডির ডিআইজি অজয় ঠাকুরের নেতৃত্বে একটি দল দুর্গাপুর ও আসানসোলে পৌঁছায়৷ সেখানে থাকা তালডাঙা, জেকে রোপওয়ে, বক্তারনগর প্রভৃতি এলাকার কয়লাখনিগুলি ঘুরে দেখে৷ অবৈধভাবে কয়লা তোলার বিষয়ে খোঁজ নেয় তারা৷ স্থানীয়দের সঙ্গে কথা বলে চুরির বিষয়ে নিশ্চিত হন গোয়েন্দারা৷ পাশাপাশি কীভাবে চুরি করা হয় তাও খতিয়ে দেখেন৷ অতীতে ইসিএল কর্তৃপক্ষ বারবার কয়লা চুরির অভিযোগ করে এসেছে৷ তার ভিত্তিতে কয়লা চুরির তদন্ত শুরু হয়েছে৷ সেখানেই বিনয় মিশ্র ওরফে লালার নাম উঠে এসেছে৷

এলাকা ঘুরে দেখার মাসখানেক পর গ্রেফতার করা হয় রণধীরকে

এলাকা ঘুরে দেখার মাসখানেক পর গ্রেফতার করা হয় রণধীরকে

পুরো এলাকা ঘুরে দেখার মাসখানেক পর গ্রেফতার করা হয় রণধীর সিংকে৷ কাজোরা এলাকায় তাঁর বাড়ি৷ সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে৷ স্থানীয় সূত্রে খবর, বাম আমল থেকে অবৈধ কাজে জড়িয়ে পড়েন রণধীর৷ সেসময় অন্ডাল, পাণ্ডবেশ্বর এলাকায় কয়লা পাচার করতেন৷ তিনি বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির ঘনিষ্ঠ৷ যদিও প্রকাশ্য়ে এনিয়ে কেউ মুখ খোলেননি৷ সিআইডি সূত্রে খবর, অবৈধভাবে কয়লা তোলার পর তা রাজ্য়ের বিভিন্ন জায়গায় ও রাজ্য়ের বাইরের বিভিন্ন জায়গায় পৌঁছে যেত৷ এবং সেখান থেকে পাওয়া টাকা পৌঁছে যেত বিভিন্ন প্রভাবশালীর কাছে৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার স্বামীকে নোটিশ পাঠায় সিবিআই

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার স্বামীকে নোটিশ পাঠায় সিবিআই

এদিকে কয়লা পাচারকাণ্ডে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের স্বামীকে নোটিস পাঠাল সিবিআই। পাশাপাশি নোটিশ পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরকেও। সিবিআই সূত্রে খবর, চলতি মাসের ১৫ তারিখ নিজ়াম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে৷

এর আগে মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই

এর আগে মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে নোটিস পাঠিয়েছিল সিবিআই। তাঁর পঞ্চসায়রের ফ্ল্যাটে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, জেরা করে সন্তুষ্ট হয়নি গোয়েন্দারা। তাই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের স্বামীকে নোটিস পাঠানো হয়েছে।

'কয়লা পাচারের টাকা সরাসরি লন্ডনের ব্যাঙ্কে জমা হত'

'কয়লা পাচারের টাকা সরাসরি লন্ডনের ব্যাঙ্কে জমা হত'

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, মেনকা গম্ভীরের মাধ্যমে কয়লা পাচারের টাকা সরাসরি লন্ডনের ব্যাঙ্কে জমা হত৷ পাশাপাশি অভিযোগ, বিনয় মিশ্রের অ্যাকাউন্টের মাধ্যমে অনেকবার টাকার লেনদেন হয়েছিল। মূলত, এই টাকা লেনদেনের বিষয়টি জানতেই তাঁদের নোটিস পাঠানো হয়েছে। ইতিমধ্যেই কয়লাপাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও জেরা করেছে সিবিআই৷

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+