কয়লা পাচার কাণ্ডে আরও তিন পুলিশ অফিসারকে তলব, জেরা করতে চায় সিআইডি
কয়লা পাচার কাণ্ডে আরও তিন পুলিশ অফিসারকে তলব, জেরা করতে চায় সিআইডি
কয়লা পাচারকাণ্ডে জড়িত রয়েছেন রাজ্য পুলিশের একাধিক অফিসার। এমনই অনুমান সিআইডির। সেকারণে লালবাজারের তিন পুলিশ অফিসারকে তলব করল সিআইডি। তাঁদের জেরা করে কয়লা পাচারের তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা। প্রসঙ্গত উল্লেখ্য গরুপাচার কাণ্ডে ইডি রাজ্যের একাধিক আইপিএস অফিসারকে তলব করেছে।

গরু পাচার কাণ্ডের পর এবার কয়লা পাচার কাণ্ডে সিবিআই স্ক্যানারে রাজ্যের একাধিক পুলিশ অফিসার। গতকাল লাল বাজারের তিন পুলিশ অফিসারকে তলব করেছিল সআইডি। শুক্রবার আরো তিন পুিলশ অফিসারকে তলব করা হয়েছে। তাঁদের জেরা করতে চেয়ে তলব করেছে রাজ্যের তদন্তকারী সংস্থা। দীনেশ মণ্ডল, অজয় মণ্ডল ও সঞ্জয় চক্রবর্তী এই তিন পুলিশ অফিসারকে ভবানী ভবনে ডেকে তলব করা হয়েছে।
গতকালও তিন পুলিশ আধিকারীককে ডেেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই মামলায় ১০ জন পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তলব করেছে সিআইডি, যাঁরা ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত খনি এলাকায় কর্মরত ছিলেন। তঁারা। এদিকে অনুব্রত মণ্ডলকে গরুপাচার কাণ্ডে গ্রেফতারের পর কয়লা পাচার কাণ্ডে তদন্তে তৎপরতা শুরু করেছে সিবিআই। তার মাঝে হঠাৎ করে সিআইডির এই তৎপরতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications