উত্তরবঙ্গে সিআইডি হানা, গ্রেফতার ২ ভুয়ো চিকিৎসক
উত্তর দিনাজপুরের সরকারি হাসপাতালে পুলিশি হানায় গ্রেফতার হয়েছে এক ভুয়ো চিকিৎসক। অন্যদিকে আলিপুরদুয়ারেও সিআইডির একটি বিশেষ দল হানা দিয়ে আর এক ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।
বালুরঘাট, ৪ মে : উত্তর দিনাজপুরের সরকারি হাসপাতালে পুলিশি হানায় গ্রেফতার হয়েছে এক ভুয়ো চিকিৎসক। অন্যদিকে আলিপুরদুয়ারেও সিআইডির একটি বিশেষ দল হানা দিয়ে আর এক ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর সহ বিভিন্ন জেলায় সিআইডি অভিযান চালায়। এর মধ্যে উত্তর দিনাজপুরের চোপরায় এক সরকারি হাসপাতালে খোঁজ মেলে ভুয়ো চিকিৎসক কাইজার আলমের। অন্যদিকে আলিপুরদুয়ারে খুশিনাথ হালদার নামে আর একজন ভুয়ো চিকিৎসকের খোঁজ মেলে।

অভিযোগ, চিকিৎসক না হয়েও দিব্যি রোগীর চিকিৎসা করে যাচ্ছিলেন কাইজার ও খুশিনাথ। হাসপাতালে হানা দিলে সেখান থেকে কাইজার পালিয়ে যান। তারপর তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে খুশিনাথকেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
সিআইডি সূত্রে খবর, গত ৫-৬ বছর ধরে বিভিন্ন সরকারি হাসপাতালে ভুয়ো সার্টিফিকেট দিয়েই কাজ করছিলেন কাইজার আলম ও খুশিনাথ দেবনাথ। রোগী দেখা থেকে শুরু করে অস্ত্রোপচার, সবকিছুই করতেন এই দুই ভুয়ো চিকিৎসক। সরকার থেকে সেজন্য বেতনও পেতেন।
তবে কিছুদিন আগে রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে অভিযোগ আসে, বেশ কিছু ভুয়ো চিকিৎসক সরকারি হাসপাতালে বহাল তবিয়তে দিনে পর দিন কাজ করছেন। এই শুনে ঘটনার তদন্তে নামে সিআইডি। তারপরই এই গ্রেফতার। এই ঘটনায় আরও কয়েকজনকে গ্রেফতার করা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে বলেও খবর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications