বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে গ্রেফতার ২! এফআইআর-এ নাম ৭ জনের

টিটাগড়ের তরুণ বিজেপি(bjp) নেতা মণীশ শুক্লা(manish shukla) খুনে গ্রেফতার ২। এরা হল মহম্মদ খুররম এবং গুলাব শেখ। সিআইডি (cid) প্রথমে মহম্মদ খুররমকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু অসংঙ্গতি ধরা পড

টিটাগড়ের তরুণ বিজেপি(bjp) নেতা মণীশ শুক্লা(manish shukla) খুনে গ্রেফতার ২। এরা হল মহম্মদ খুররম এবং গুলাব শেখ। সিআইডি (cid) প্রথমে মহম্মদ খুররমকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু অসংঙ্গতি ধরা পড়ায় তাকে গ্রেফতার করা হয়। এদিকে এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে।

মণীশ শুক্লা খুনে গ্রেফতার ২

মণীশ শুক্লা খুনে গ্রেফতার ২

রবিবার রাত সাড়ে আটটা নাগাদ টিটাগড়ে খুন হয়ে যান মণীশ গুপ্ত। সোমবার সিআইডি তদন্ত শুরু করে। প্রথমেই আটক করা করা মহম্মদ খুররম নামে এক ব্যক্তিকে। পরে গুলাব শেখসহ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে সিআইডি। কিন্তু তথ্যে অসঙ্গতি থাকায় গ্রেফতার করা হয় মহম্মদ খুররম ও গুলাব শেখকে। এদের জেরা করে বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে সিআইডি।

খুররমের সঙ্গে শত্রুতা ছিল

খুররমের সঙ্গে শত্রুতা ছিল

পুলিশ সূত্রে দাবি, ২০১০ সালে খুররমের এক পরিচিতকে খুনে নাম জড়িয়েছিল মণীশের। সেই প্রতিরোধ স্পৃহা থেকেই এই খুন কিনা খতিয়ে দেখছে সিআইডি।

৭ জনের নামে এফআইআর

৭ জনের নামে এফআইআর

মণীশ শুক্লা খুনের ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধেই খুনের ধারা দেওয়া হয়েছে।

এনআরএস-এ ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে

এনআরএস-এ ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে

এনআরএস-এ ময়নাতদন্তের পর সোমবার সন্ধেয় দেহ তুলে দেওয়া পরিবারের হাতে। প্রায় ২০ ঘন্টা পর পরিবার দেহ হাতে পায়। দেহ নিয়ে রাজভবনের দিকে যাত্রা শুরু হতেই পুলিশ বাধা দেয়। পরে মণীশ শুক্লার বাবা-সহ ৪ জনের প্রতিনিধি দল রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। অন্যদিকে মৃতদেহ সোজা পৌঁছে যায় টিটাগড়ে। মৃতদেহ এলাকায় পৌঁছতেই পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। পরে রাতের দিকে রাসমণি ঘাটে নিহত নেতার শেষকৃত্য সম্পন্ন হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+