দাসপুরের বাড়িতেই ভারতী ঘোষকে ফের জিজ্ঞাসাবাদ সিআইডির

সোনা তোলাবাজি মামলায় পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে তাঁর দাসপুরের বাড়িতে জেরা করল সিআইডি।

সোনা তোলাবাজি মামলায় পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে তাঁর দাসপুরের বাড়িতে জেরা করল সিআইডি। সূত্রের খবর, খড়্গপুর লোকাল থানার অন্য একটি মামলা নিয়েও সোমবার ভারতী ঘোষকে জেরা করে রাজ্যের গোয়েন্দা সংস্থা।

দাসপুরের বাড়িতেই ভারতী ঘোষকে ফের জিজ্ঞাসাবাদ সিআইডির

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের জন্য নিজের মনোনয়ন পত্র জমা দেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। এরপর শনিবারই তাকে প্রায় ৭ ঘণ্টা ধরে জেরা করে সিআইডি। রবিবারও ভারতী ঘোষকে জেরা করার জন্য তাঁর দাসপুরের বাড়িতে গিয়েছিল রাজ্যের গোয়েন্দা সংস্থা। কিন্ত পশ্চিম মেদিনীপুর প্রাক্তন পুলিশ সুপারকে না পেয়ে, তাঁর বাড়িতে নোটিশ দিয়ে সোমবার ফের আসবেন বলে জানান গোয়েন্দারা। সে অনুযায়ী, এদিন সকাল দশটাতেই ভারতী ঘোষের দাসপুরের বাড়িতে হাজির হন সিআইডি-র গোয়েন্দারা।

অভিযোগ, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার থাকার সময়, দাসপুর থানা এলাকার এক ব্যবসায়ীকে ভয় দেখিয়ে, তাঁর কাছ থেকে অবৈধভাবে ২০ লক্ষ টাকা ও সোনা হাতিয়ে নেন ভারতী ঘোষ। ভারতী ঘোষ চাকরি থেকে ইস্তফা দেওয়ার পরে ওই ব্যক্তি ভারতী ঘোষের নামে মামলা দায়ের করেন। যদিও তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে অভিযোগ ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর। এমনকী তিনি যাতে নির্বাচনী প্রচারে যেতে না পারেন, এর জন্য রাজ্য সরকার সিআইডিকে দিয়ে জেরার নামে তাঁকে আটকে রাখতে চাইছে বলেও অভিযোগ ভারতী ঘোষের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+