Hooghly: “ঘরে বঁটি-কাটারি নেই? থাকলে ওসব দিয়ে মারো…” রেলের উচ্ছেদ রুখতে হামলার নিদান তৃণমূল বিধায়কের
Hooghly: রেলকর্মীদের বঁটি, কাটারি দিয়ে মারার নিদান তৃণমূল বিধায়কের (TMC MLA)। রেল থেকে উচ্ছেদ করতে এলে কর্মীদের মেরে তাড়ানোর নিদান চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের (Asit Majumder)। হুগলির ব্যান্ডেলের রেল কোয়ার্টার পরিদর্শনে গিয়ে বাসিন্দাদের এমনই নিদান দিলেন বিধায়ক। শ্রমিকদের তাড়াও করার অভিযোগ বিধায়কের বিরুদ্ধে।
ব্যান্ডেলে (Bandel Junction) রেলের কোয়ার্টার খালি করতে বেশ কিছুদিন আগেই নোটিস দেয় রেল। সেইমতো কোয়ার্টার ভাঙার কাজ শুরু হতেই রবিবার সেখানে গিয়ে শ্রমিকদের তাড়া করলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।

কোয়ার্টার ভাঙতে এলে ধরে মারার নিদান বিধায়কের। যদিও কোয়ার্টার ভাঙার বরাত কোনও তৃণমূল নেতাই পেয়েছে বলে খবর পেয়েছেন বিধায়ক। তিনি বলেন, "তৃণমূলের কোনও লোক যুক্ত থাকলে তাকে তৃণমূল করতে দেব না।"
জবরদখলকারীদের উদ্দেশ্যে বিধায়ক বলেন, "মারছ না কেন? আপকে ঘর ম্যায় বঁটি নেহি হ্যায়, কাটারি নেহি হ্যায়? ওসব লেকে মারো উসকো..."। এর আগে রেলের উচ্ছেদ নোটিস নিয়ে একটি বৈঠকও করেন তৃণমূল বিধায়ক। রেলের তরফে পুনর্বাসন চেয়ে সরব হয়েছেন তিনি। যথাযথ পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না বলে প্রবল বিরোধিতায় নামেন অসিত মজুমদার।
অসিতের দাবি, ৪০ থেকে ৫০ বছর ধরে বাসিন্দারা রয়েছে। এইভাবে উচ্ছেদ করা যায় না। রেলকে এদের পুনর্বাসন দিতে হবে। মারার নিদান দিয়েও নিজ অবস্থানে অনড় তৃণমূল বিধায়ক। মারার কথা বলে ঠিক করেছেন বলে মন্তব্য তৃণমূল বিধায়কের। দাদাগিরি চলবে না বলেও হুঁশিয়ারি দিলেন অসিত মজুমদার।
প্রসঙ্গত, অমৃত ভারত প্রকল্পের আওতায় ব্যান্ডেল জংশন স্টেশনের উন্নয়ন করা হবে। আর তাই ব্যান্ডেল স্টেশন সংলগ্ন রেল অধিকৃত জায়গায় নতুন করে সব নির্মাণকাজ করা হবে। স্টেশনের সম্প্রসারণও প্রয়োজন। আর তাই রেল কোয়ার্টারগুলি খালি করার নোটিস দিয়েছে রেল। যদিও রেলের জায়গা ছাড়তে নারাজ বসবাসকারীরা। আর তাতেই হাতিয়ার করে রেলের বিরুদ্ধে সোচ্চার তৃণমূল বিধায়ক।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications