বড়দিন এই রাজ্যের অনুষ্ঠান নয়, তৃণমূলের অনুষ্ঠান বাতিল করল হাইকোর্ট
দক্ষিণ কলকাতার তৃণমূল কাউন্সিলর কেক বিতরণ অনুষ্ঠান করায় উদ্যোগী হয়েছিলেন। তাই নিয়ে কলকাতা হাইকোর্টে রীতিমতো মামলা হল। প্রধান বিচারপতির ভর্ৎসনার মুখে পড়লেন সেই কাউন্সিলর। শুধু তাইই নয়, কেক বিতরণ অনুষ্ঠান করা যাবে না। এই কথাও জানানো হল।
আগামী ২৫ ডিসেম্বর যোধপুর পার্ক এলাকায় বড়দিনের কেক বিতরণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কলকাতা পুরসভা ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাসের উদ্যোগে ক্লাব উন্নয়ন সমন্বয় পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।কেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল মেয়র ফিরহাদ হাকিম, মালা রায় সহ একাধিক তৃণমূল নেতার।

কিন্তু ওই অনুষ্ঠান ঘিরেও মামলা হয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলা হয়েছিল। বৃহস্পতিবার ওই মামলার শুনানি হয়। রীতিমতো কড়া মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
মামলাকারীর বক্তব্য, ওই এলাকায় বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের একটি স্কুল ও হাসপাতাল রয়েছে। সেখানে বড়দিনের একটি অনুষ্ঠান রয়েছে। কীভাবে ওই অনুষ্ঠান করা হচ্ছে? প্রশ্ন তোলা হয়। রাজ্যের তরফে জানানো হয়েছে, রাস্তা আটকে এই অনুষ্ঠান করা যাবে না। পুলিশ এই অনুষ্ঠানের অনুমতিও দেয়নি।
ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য মামলা শুনছিলেন। পক্ষে বিপক্ষের কথা শোনার পরেই রীতিমতো কড়া মত রাখেন প্রধান বিচারপতি। বসতি এলাকার লোকজনদের কেক খাওয়ানোর কথা ছিল এই অনুষ্ঠানে। প্রধান বিচারপতি বলেন, বস্তি এলাকায় গিয়ে এই অনুষ্ঠান করুন। বড়দিন এই রাজ্যের অনুষ্ঠান নয়। রাজ্যের বাইরে গিয়ে করুন। অনুষ্ঠানের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট।












Click it and Unblock the Notifications